বেশি বিস্কুট খেলে হতে পারে যে সব ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২০ , ০৭:৩৭ পিএম


Biscuits
বিস্কুট

আড্ডা কিংবা ছোটখাটো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে বাঙালি বিস্কুট পরিবেশন করে। তবে অধিক বিস্কুট খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও যে ভালো না তা অনেকের অজানা। বিস্কুটে অত্যধিক পরিমাণ ক্যালরি থাকে। থাকে অত্যধিক চিনি ও ফ্যাট। যা শরীরের পক্ষে বেশি ভালো নয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফল মারাত্মক হতে পারে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে মারাত্মক রোগ হতে পারে অতিরিক্ত বিস্কুট খেলে।

বিস্কুটে অত্যধিক পরিমাণ ক্যালোরি থাকে। অনেক সময় চিনি, ফ্যাটের পরিমাণ বেশি থাকে। যা শরীরের পক্ষে বেশি ভালো নয়। প্রতিদিন পাঁচটি করে বিস্কুট বা কেক খেলে আপনার স্মরণশক্তির উপর প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপন

যাদের শরীরে celiac জাতীয় রোগ রয়েছে, তাদের শরীরে অত্যধিক খারাপ প্রভাব ফেলতে পারে রোজকার বিস্কুট। গ্লুটেন অ্যালার্জি যাদের আছে, তাদেরও হতে পারে একাধিক সমস্যা।

অ্যালার্জি হতে পারে বেশি পরিমাণ বিস্কুট খেলে। এছাড়া বেশিরভাগ বিস্কুটে থাকে প্রচুর পরিমাণে ময়দা। যে কারণে অনেকের অর্শ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

তবে ডাইজেস্টিভ বিস্কুটের কিছু গুণও আছে। প্রথমত এই বিস্কুট সরাসরি শরীরে অনেক এনার্জি দেয়। এটি শরীরে রক্তের জন্য ভালো। এটিতে ফাইবার থাকে, সেই কারণে এটি সহজে হজমে সাহায্য করে। সূত্র: নিউজ এইটিন

জিএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission