ঘরে বসেই তৈরি করুন শসার সুস্বাদু আচার

লাইফস্টাইল ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:৩১ পিএম


ঘরে বসেই তৈরি করুন শসার সুস্বাদু আচার
ফাইল ছবি

শসাকে সবজি হিসেবে জানলেও ফল হিসেবে বেশ পরিচিতি রয়েছে এর। তাই তো যে কোনও খাবারে সালাদ হিসেবে রাখা হয়। পুষ্টিকর এই শসা সালাদ বা তরকারি ছাড়াও ব্যবহার করা যায়। কখনো কি শসার আচারের নাম শুনেছেন! অবাক লাগলেও সত্যি যে শসার আচারও হয়। এবার তাহলে সহজলভ্য শসার সুস্বাদু আচার তৈরির রেসিপি জেনে নেয়া যাক-

বিজ্ঞাপন

উপকরণ : দুইটা বা তিনটা শসা পাতলা স্লাইস করে নিন, ২টা পেঁয়াজ পাতলা গোল করে কেটে নিন। দেড় টেবিল চামচ সরিষার তেল, আধা কাপ সাদা ভিনেগার, ২ টেবিল চামচ চিনি, লবণ স্বাদমতো ও দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স।

প্রস্তুতপ্রণালী : প্রথমে একটি বড় বাটিতে সকল উপকরণগুলো একত্র করুন। এবার ভালো করে সব মিশিয়ে নিন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট এভাবে রেখে দিন।  তারপর পছন্দসই প্লেটে প্রিয় মানুষকে পরিবেশন করুন আপনার তৈরি শসার সুস্বাদু আচার।

বিজ্ঞাপন


এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission