১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ , ০৬:২৭ পিএম


১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

২৪ মার্চ ২০২১ রোজ বুধবার বাংলা ১০ চৈত্র ১৪২৭।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মায়ের স্নেহ ও মমতা মাঝে মধ্যে অগ্রগতির অন্তরায় হতে পারে। নিজের সু-বিবেচনা প্রসূত সিদ্ধান্তর ক্ষেত্রে অবশ্যই আপনাকে অগ্রগামী হতে হবে। আজ আবাসন ও যানবাহন সংক্রান্ত কাজে সফল হতে পারবেন। কোনো প্রভাবশালী আত্মীয়ার কল্যাণে পেতে পারেন জীবিকার সুযোগ। 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : অনলাইন এর ব্যবহারে আজ আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনার সৃজনশীলতাকে ব্যবহার করতে পারলে সফল হতে পারবেন। ছোট ভাই-বোনের জন্য কিছু করার প্রয়োজন হতে চলেছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : আর্থিক উন্নতির প্রতিটি সুযোগকে কাজে লাগাতে পারলে আজ আর অর্থাভাব থাকতে পারে না। খাদ্য ও পোশাক লাভের যোগ প্রবল। খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যের দ্বারা অর্থ প্রাপ্তির সম্ভাবনা। কিছু অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চেষ্টা করুন।  

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : আজ ব্যবসায়ীকভাবে প্রতিষ্ঠিত হওয়ার দিন। সকল গ্রহ অনুকূল থাকাতে ব্যবসায়ীকভাবে হতে পারেন লাভবান। সাংসারিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য নিন। শারীরিক ও মানসিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন।       

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : বিদেশে যাওয়ার চেষ্টা সফল হবে। সফল হবেন বৈদেশিক বাণিজ্যেও। আয় রোজগারের চেয়ে আজ ব্যয় হতে পারে বেশি। সাংসারিক ও ব্যবসায়ীক কারণে ব্যয়ের লাগাম টানা হবে শক্ত। প্রবাসী আত্মীয়ের ঋণের টাকা পরিশোধের তাগাদা পেতে পারেন।   

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : চাকরিজীবীদের আয় রোজগারে অগ্রগতির আশা। আর্থিক দুশ্চিন্তা কেটে যাবে। ঠিকাদারি কাজের বকেয়া বিল আদায় হওয়াতে কিছু দায় দেনা পরিশোধ করতে সক্ষম হবেন। বাড়িতে বড় ভাই-বোনের স্নেহ ও মমতা লাভের দিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে কিছু টাকা প্রভাবশালী ব্যক্তিকে উৎকোচ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সরকারি কাজে চলতে থাকা জটিলতা থেকে হবেন মুক্ত। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সম্মানিত হতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : ধর্মীয় কাজের জন্য অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে। আয় রোজগারের জন্য যেতে পারেন দূর পরবাসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় ভালো কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। বৈদেশিক কাজ কর্মে সাফল্য লাভের দিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ব্যক্তিগত শত্রুতার কারণে পুরোনো পাওনাদারের উৎপাত বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ এর কিস্তি দেয়ার জন্য কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় বা বন্ধক রাখার প্রয়োজন। এ সময়ে আইনগত জটিলতা খুব ভোগাতে পারে।   

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থার খুব প্রয়োজন। সাংসারিক ক্ষেত্রে আরো বেশি মনযোগী হতে হবে। অংশীদারি ব্যবসায় আজ কোনো গুরুত্বপূর্ণ ঘটনার আশা। 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্ম ক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাহায্য ও সহযোগিতা পেতে পারেন। শারীরিকভাবে আজ চাঙা থাকতে হবে। কর্মস্থলের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার আশা। অধীনস্থ কর্মচারীদের কারণে বড় লোকসানের হাত থেকে রক্ষা পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):  সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু অর্থ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। সৃজনশীল কাজে আজ অর্থ প্রাপ্তির দিন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আবেগপ্রবণতা কখনোই সুখকর নয়। এতে প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল।  

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission