ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঘরের খাবারেও হতে পারে পেট খারাপ, এড়াবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
ঘরের খাবারেও হতে পারে পেট খারাপ, এড়াবেন কীভাবে? । ছবি: সংগৃহীত

গরমে শুধু বাইরের খাবার নয়, ঘরে রান্না করা খাবার থেকেও হতে পারে খাদ্যজনিত বিষক্রিয়া। অনেকেই মনে করেন রাস্তার খাবার খেলেই পেটের সমস্যা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, খাবার সংরক্ষণে সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে বড় বিপদ।

গ্রীষ্মকালে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় খাবারে দ্রুত জীবাণু জন্মায়। বিশেষ করে রান্না করা খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় পড়ে থাকলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর সেই খাবার খেলে দেখা দিতে পারে বমি, পেটব্যথা, পাতলা পায়খানা, জ্বর ও শরীরে পানিশূন্যতার মতো সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, দুধ, দই, মাংস, সামুদ্রিক মাছ, রান্না করা ভাত এবং কাটা ফল সবচেয়ে দ্রুত নষ্ট হয়। অনেক সময় খাবারের স্বাদ বা গন্ধে কোনো পরিবর্তন না এলেও তাতে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। ফলে বুঝতে না পেরে সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে।

আরও পড়ুন

কীভাবে এড়াবেন খাদ্যজনিত বিষক্রিয়া?

খাবার রান্নার পর দীর্ঘ সময় খোলা জায়গায় রাখা যাবে না। খাবার ঠান্ডা হয়ে গেলে দ্রুত ফ্রিজে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ফ্রিজের তাপমাত্রাও ঠিক আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা জরুরি।

একই খাবার বারবার গরম করে খাওয়ার অভ্যাসও বাদ দিতে হবে। কারণ এতে খাবারের গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি জীবাণু বৃদ্ধির ঝুঁকিও বাড়ে।

কাঁচা মাছ বা মাংস কাটার পর ব্যবহৃত ছুরি ও কাটার পাটাতন ভালোভাবে ধুয়ে নিতে হবে। এগুলো পরিষ্কার না করে সবজি বা অন্য খাবার কাটতে ব্যবহার করা উচিত নয়।

এছাড়া রান্নার আগে এবং খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, গরমের সময়ে রাস্তার খোলা খাবার ও আগে থেকে কেটে রাখা ফল খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।

গরমে খাবার দ্রুত নষ্ট হওয়া খুবই স্বাভাবিক। তাই খাবার সংরক্ষণ ও ব্যবহারে সামান্য সতর্কতাই আপনাকে এবং আপনার পরিবারকে পেটের নানা সমস্যা থেকে নিরাপদ রাখতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে