সাদা জুতা চকচকে করার টিপস

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ , ০৫:১৬ পিএম


সাদা জুতা চকচকে করার টিপস
ছবি : সংগৃহীত

ইদানীং সাদা জুতার বেশ ফ্যাশন চলছে। জিন্সের সঙ্গে কিংবা হালকা রঙের স্লিপ ড্রেসের সঙ্গে বেশ মানানসই সাদা স্নিকার্স। কিন্তু সাদা জুতা পরিষ্কার ঝকঝকে করে রাখাটাই সব থেকে বড় ঝামেলা। জেনে নিন কিছু ঘরোয়া টিপস যার মাধ্যমে সাদা জুতা একেবারে সহজেই নতুনের মতো করে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

জেনে নিন টিপসগুলো-

টুথব্রাশ : অনেক সময় দাঁত মাজার ব্রাশ পুরনো হয়ে গেলে আমরা সেটা ফেলে দেই। কিন্তু তা ফেলে না দিয়ে জুতা পরিষ্কারের কাজে লাগানো যেতে পারে। পুরনো টুথব্রাশ ব্যবহার করে সহজেই জুতার ধুলা-ময়লা এবং দাগ দূর করা সম্ভব। আসলে টুথব্রাশের ব্রিসেলস জুতোর প্রতিটি কোণায় পৌঁছে যেতে পারে। যা সহজেই ময়লা পরিষ্কার করে দিতে পারে।

বিজ্ঞাপন

টুথ পেস্ট এবং ডিটারজেন্ট : জুতার রঙ নষ্ট হয়ে এলে টুথ পেস্ট এবং ডিটারজেন্টই হলো সমস্যা দূর করার একমাত্র উপায়। জুতায় অল্প টুথ পেস্ট এবং ডিটারজেন্ট মিশিয়ে লাগিয়ে নিতে হবে। কাপড় ঘষার ব্রাশ কিংবা পুরনো টুথব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে ঘষে ময়লা তুলে ফেলতে হবে। এতে সাদা জুতার উপর লেগে থাকা হলুদ দাগ দূর হয়ে যাবে।

লেবুর রস : সাদা জুতা পরিষ্কার করার জন্য লেবুর রসও অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর জন্য এক কাপ পানিতে লেবুর রস মিশিয়ে জতার দাগ লেগে যাওয়া অংশে নরম কাপড় দিয়ে ঘষতে হবে। এতে দাগ চলে যাবে।

বিজ্ঞাপন

ভিনিগার ও বেকিং সোডা : আধ কাপ ভিনিগারে এক-চতুর্থাংশ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণকে ময়লা জুতায় লাগিয়ে নিতে হবে। এতে জুতার দাগ পরিষ্কার হয়ে একেবারে নতুনের মতো হয়ে যাবে।

জুতোর স্ক্রাব : একটি বাটিতে এক চামচ বেকিং সোডা, আধা চামচ হাইড্রোজেন পারঅক্সাইড এবং আধা চামচ কুসুম গরম পানি ভালো করে মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার স্ক্রাবের মধ্যে এই মিশ্রণ লাগিয়ে নিয়ে জুতার উপরে ধীরে ধীরে ঘষে জুতা স্ক্রাব করে নিতে হবে। এতে জুতার ময়লা দূর হয়ে যাবে। এটা জুতোর ফ্যাব্রিকেরও কোনো ক্ষতি করবে না।

বিজ্ঞাপন

বেকিং সোডা : জুতা পরিষ্কার করার অন্যতম প্রধান উপাদান হলো বেকিং সোডা। জুতার কোনো অংশ নোংরা হয়ে গেলে জুতার ওই অংশে বেকিং সোডা লাগিয়ে শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে জুতার ওই অংশটা মুছে নিতে হবে। এতে সাদা জুতা চকচকে হয়ে যাবে, একদম নতুনের মতো।

নেলপালিশ রিমুভার : জুতার দাগ তুলতে নেলপালিশ রিমুভার লাগিয়ে নিতে হবে। এতে সহজেই দাগ চলে যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission