শরীরের ফাটা দাগ দূর করবে অ্যালোভেরা জেল

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৯:১২ পিএম


শরীরের ফাটা দাগ দূর করবে অ্যালোভেরা জেল
ছবি : সংগৃহীত

গর্ভাবস্থায়, বয়:সন্ধিকালে অথবা শরীরে প্রচুর মেদ জমলে শরীরের ফাটা দাগের (স্ট্রেচ মার্ক) সমস্যা দেখা দেয়। শরীরের এই অবাঞ্ছিত দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। এ সমস্যা দূর করতে কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে কার্যকরী অ্যালোভেরা। যে কোনো দাগ দূর করতে পারে অ্যালোভেরা, সেই সঙ্গে ত্বককেও মোলায়েম করে। তাই যে জায়গাটায় ফাটা দাগ রয়েছে সেখানে বিশুদ্ধ অ্যালোভেরা জেল লাগান। দেখবেন ধীরে ধীরে ফাটা দাগ দূর হয়ে যাবে।

বিজ্ঞাপন

জেনে নিন ঘরোয়া উপায়ে অ্যালোভেরাকে কাজে লাগিয়ে যেভাবে দূর করবেন ফাটা দাগ-

অ্যালোভেরা এবং ভিটামিন ই ক্যাপসুল : ২টা ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন। তার সঙ্গে এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ত্বকে এই মিশ্রণটি কিছুক্ষণ ম্যাসাজ করে এ ভাবেই রেখে দিন। দিনে দু'বার এই মিশ্রণটি লাগালেই পাবেন ফলাফল।

বিজ্ঞাপন

অ্যালোভেরা এবং কফি পাউডার : এক টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে ফাটা দাগে লাগান। ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর আরও ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন।

অ্যালোভেরা জেল : ১ টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল ফাটা দাগের জায়গায় লাগিয়ে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করুন। তারপর এ ভাবেই কিছুক্ষণ রেখে দিন। ধুয়ে ফেলবেন না। দিনে দু'বার অ্যালোভেরা জেল প্রয়োগ করুন।

বিজ্ঞাপন

অ্যালোভেরা এবং নারকেল তেল : এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ফাটা দাগের ওপর এই মিশ্রণটি দিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। নিয়মিত করলে দূর হবে ফাটা দাগ। 

অ্যালোভেরা এবং ক্যাস্টর অয়েল : আধা চা চামচ ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা ভালো ভাবে মিশিয়ে নিন। ফাটা দাগের ওপর এই মিশ্রণটি লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর আধা ঘণ্টা রেখে জায়গাটি ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। প্রতিদিন একবার বা দু'বার এটি লাগাতে পারেন।

বিজ্ঞাপন

অ্যালোভেরা এবং লেবুর রস : আধা চা চামচ লেবুর রসের সঙ্গে আধা চা চামচ পানি এবং এক টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে নিন। ফাটা দাগের জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে শুকাতে দিন। ১৫ মিনিট পর জায়গাটি ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার লাগান। প্রতিদিন একবার এই মিশ্রণ লাগালেই দ্রুত দূর হবে ফাটা দাগ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission