দাঁতের ব্যথা দূর হবে ঘরোয়া উপায়ে

আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৫৩ পিএম


দাঁতের ব্যথা দূর হবে ঘরোয়া টোটকায়

দাঁতের যন্ত্রণায় ছোট থেকে বড় অনেকেই ভোগেন, যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুধু পেইনকিলার নয়, ব্যবহার করে দেখতে পারেন ঘরোয়া টোটকা। 

বিজ্ঞাপন

লবণ পানি- লবণ হলো প্রাকৃতিক মাউথওয়াশ, এটি দাঁতের মধ্যে জমে থাকা নোংরা জীবাণুকে ধ্বংস করে, গরম পানিতে ১-২ চামচ লবণ মিশিয়ে মুখ কুলকুচি করে নিতে পারেন।

ঠান্ডা খাবার এড়িয়ে চলুন- ঠান্ডা জিনিস যেমন আইসক্রিম, ফ্রিজের পানি, কোমল পানীয় খেলে দাঁতে ব্যথা শুরু হতে পারে বা চিনচিন করতে পারে। তাই এসব খাবার থেকে দূরে থাকুন।

বিজ্ঞাপন

আলু- আলু শুধু খাবার নয়, দাঁতব্যথার টোটকা হিসেবেও আলু কাজ করে। আলু কেটে যেখানে যন্ত্রণা সেখানে চেপে রাখুন, দেখবেন ব্যথা কমে যাবে।

মাথা উঁচু করে ঘুমান- বেশ কয়েকটি বালিশের ওপর মাথা রেখে ঘুমান, মাথা উঁচু করে রাখলে রক্ত সঞ্চালনে বাধা হবে না। ব্যথা কিছুটা উপশম হতে পারে।

বিজ্ঞাপন

লবঙ্গ- লবণের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট।

ফিটকিরি- ফিটকিরিতে আছে দাঁতব্যথা দূর করার শক্তি। একটু ফিটকিরি লাগিয়ে রাখুন আপনার দাঁতে। দ্রুত ব্যথা কমে যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission