ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দীর্ঘদিন একসঙ্গে থাকলে কি সত্যিই মিলতে থাকে স্বামী-স্ত্রীর চেহারা?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

অনেক সময় দীর্ঘদিন একসঙ্গে থাকা দম্পতিদের দিকে তাকালে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। মনে হয় তাদের চেহারায় যেন এক মিল তৈরি হয়েছে। তখন মনে হয় কারও হাসির ধরন এক, কারও চোখের ভাঁজ বা মুখের অভিব্যক্তিও যেন একই রকম। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, দীর্ঘদিন সংসার করার ফলে কি সত্যিই স্বামী-স্ত্রীর চেহারা এক হয়ে যায়?

শুনতে দারুণ লাগছে না? তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি পুরোপুরি কাকতালীয় নয়, আবার এটিও সত্য নয় যে দম্পতিদের চেহারা সত্যিই জিনগতভাবে এক হয়ে যায়। দীর্ঘদিন একসঙ্গে বসবাস, অভ্যাস এবং আবেগগত ঘনিষ্ঠতার কারণে তাদের মধ্যে কিছু মিল তৈরি হতে পারে। যা বাইরে থেকে দেখলে চেহারার সাদৃশ্য বলে মনে হয়।

মুখের অভিব্যক্তির প্রভাব

অনেক সময় মানুষের মুখের অনেক ভাঁজ ও রেখা তৈরি হয় নির্দিষ্ট অভিব্যক্তি বারবার করার কারণে। কেউ বেশি হাসলে চোখের পাশে ভাঁজ পড়ে, আবার কেউ বেশি কপাল কুঁচকালে সেখানে রেখা তৈরি হয়।

দম্পতিরা যখন বছরের পর বছর একসঙ্গে থাকেন, তখন তারা অনেক সময় অজান্তেই একে ওপরের অভিব্যক্তি অনুকরণ করতে শুরু করেন। একইভাবে হাসা, অবাক হওয়া বা বিরক্তি প্রকাশ করার ফলে সময়ের সঙ্গে সঙ্গে মুখের কিছু ভাঁজ ও অভিব্যক্তি কাছাকাছি হয়ে যেতে পারে।

একই জীবনযাপনের প্রভাব

একই ছাদের নিচে বসবাস করলে জীবনযাত্রায়ও অনেক মিল তৈরি হয়। একই ধরনের খাবার খাওয়া, ঘুমের সময়, দৈনন্দিন কাজের ধরণ। সবই ধীরে ধীরে এক হয়ে যায়। এই অভিন্ন জীবনধারার কারণে শরীরের গঠন, ওজন বা ত্বকের পরিবর্তনেও কিছুটা মিল দেখা দিতে পারে। ফলে বাইরে থেকে দেখলে অনেক সময় দুজনকে দেখতে কাছাকাছি মনে হয়।

আরও পড়ুন

আবেগগত সংযোগ

মনোবিজ্ঞানীদের মতে, দীর্ঘদিনের সম্পর্কে থাকা মানুষদের মধ্যে একটি ইমোশনাল সিঙ্ক বা আবেগগত সামঞ্জস্য তৈরি হয়। অর্থাৎ তারা সহজেই একে অপরের অনুভূতি ও প্রতিক্রিয়া বুঝতে পারেন। এই গভীর আবেগগত সংযোগের কারণে তাদের আচরণ, হাসি বা মুখের অভিব্যক্তিতে মিল তৈরি হতে পারে। অনেক সময় এটিই চেহারার মিল বলে মনে হয়।

আমাদের মানসিক ধারণাও ভূমিকা রাখে

এখানে মানুষের মানসিক ধারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন জানি দুজন মানুষ স্বামী-স্ত্রী, তখন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তাদের মধ্যে মিল খুঁজতে শুরু করে। ফলে ছোটখাটো সাদৃশ্যও আমাদের কাছে বড় মনে হতে পারে।

গবেষণাতেও দেখা গেছে, দীর্ঘদিনের দম্পতিদের মধ্যে কিছু আচরণগত মিল তৈরি হতে পারে, বিশেষ করে হাসির ধরন বা চোখের ভাঁজে। তবে তারা বাস্তবে সম্পূর্ণ একরকম দেখতে হয়ে যান, এমন বৈজ্ঞানিক প্রমাণ আসলে নেই।

তাহলে সত্যটা কী?

দীর্ঘ দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর চেহারা পুরোপুরি এক হয়ে যায়, এমনটি নয়। তবে একই জীবনযাপন, অভ্যাস এবং গভীর ভালোবাসা বা আবেগগত সম্পর্কের কারণে তাদের মধ্যে কিছুটা সাদৃশ্য তৈরি হওয়া খুবই স্বাভাবিক।

তাই অনেক সময় আমরা যে মিল দেখতে পাই, সেটি আসলে ভালোবাসা, অভ্যাস এবং দীর্ঘ সহযাত্রারই একটি নীরব প্রতিফলন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’
পতাকার লাল বৃত্তের অদৃশ্য সেতুবন্ধন: বাংলাদেশ-জাপানের অনন্য সম্পর্ক 
স্ত্রী থাকার পরেও কি শ্যালিকাকে বিয়ে করা যাবে?
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ