ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে ঢাকায় বেড়ানোর ৮ দারুণ জায়গা   

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ মানেই নতুন শুরুর ডাক, উৎসবের রঙে রাঙানো এক আনন্দমুখর দিন। চারদিকে লাল-সাদা সাজ, বাঙালিয়ানার ছোঁয়া আর সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো রাজধানী। প্রতি বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় গান, নাচ, শোভাযাত্রা ও বৈশাখী মেলার মতো নানা উৎসবমুখর আয়োজন। সরকারি ছুটির এই দিনটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে উপভোগ করা যায় বাংলা নববর্ষের প্রাণবন্ত আমেজ।

তাই পহেলা বৈশাখের দিনে ঘুরে দেখার মতো ঢাকায় কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক—

রমনা বটমূল

পহেলা বৈশাখের সবচেয়ে ঐতিহ্যবাহী আয়োজন হয় রমনার বটমূলে। সকাল থেকেই এখানে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনজুড়ে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আশপাশে বসে উপভোগ করতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৈশাখ উপলক্ষে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও নাটকের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

সোহরাওয়ার্দী উদ্যান

প্রশস্ত সবুজ পরিবেশে সময় কাটানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যান একটি ভালো জায়গা। পহেলা বৈশাখে এখানে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন থাকে। যেখানে অনেক মানুষ আনন্দে মেতে ওঠেন।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকা

পহেলা বৈশাখের অন্যতম বড় আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। টিএসসি এলাকায় এদিন তৈরি হয় এক ধরনের গ্রামীণ মেলার পরিবেশ। যেখানে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে।

ধানমন্ডি লেক

সকালে ধানমন্ডি লেক এলাকায়ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান হয়। মুক্তমঞ্চে দেখা যায় সাংস্কৃতিক পরিবেশনা, আর আশপাশে পাওয়া যায় নানা ধরনের বাঙালি খাবার।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

পহেলা বৈশাখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশপাশে বসে ছোট ছোট খাবার ও খেলনার দোকান, যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

বাংলা একাডেমির বৈশাখী মেলা

বাংলা একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে বসে বৈশাখী মেলা। এখানে কুটির শিল্পের বিভিন্ন পণ্য, দেশি খাবার, নাগরদোলা, পুতুলনাচসহ নানা আয়োজন থাকে।

পুরান ঢাকার ঐতিহ্য

ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন পুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরাবাজার বা চকবাজার এলাকায়। বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় হালখাতার আয়োজনও দেখা যায়।

হাতিরঝিল

যারা একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য হাতিরঝিল হতে পারে ভালো গন্তব্য। লেকের পাশে হাঁটা, ঘোরাঘুরি আর রকমারি খাবার খেয়ে সুন্দরভাবে কাটাতে পারেন বৈশাখের দিনটি।

পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। তাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রাজধানীর এসব জায়গায় ঘুরে উপভোগ করতে পারেন নতুন বছরের প্রথম দিনটি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীতে ‘বিশেষ অঙ্গ’ বাঁচান!
শীতে শরীর গরম ও ঠান্ডা তাড়াতে অনেকেই গরম পানীয় পানের পরিমাণ বাড়িয়ে দেন। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় এক কাপ গরম চা, কফি কিংবা এক মগ হট চকলেট শরীরে বেশ আরাম দেয়।
শীতে ‘বিশেষ অঙ্গ’ বাঁচান!
২০২৬ সালে ১০ অদ্ভুত নতুন শব্দে মজেছেন তরুণেরা
২০২৬ সালে তরুণদের কথাবার্তায় নতুন নতুন শব্দ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
২০২৬ সালে ১০ অদ্ভুত নতুন শব্দে মজেছেন তরুণেরা
শীতে এক দিন গোসল না করলে ত্বকে হতে পারে যেসব উপকার
শীতকালে ঠান্ডা আবহাওয়া ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ সময় নিয়মিত গোসলের পাশাপাশি অতিরিক্ত গরম পানি ব্যবহারও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করতে পারে।
শীতে এক দিন গোসল না করলে ত্বকে হতে পারে যেসব উপকার
খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ
শীত এলেই গ্রামবাংলায় খেজুরের রসের কদর বেড়ে যায়।
খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ
বিশ্বের দামি ৫ কফি / হাতি ও বিড়ালের মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি!
কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি পান করার অভ্যাস রয়েছে কোটি কোটি মানুষের। তবে সব কফির দাম এক নয়। কিছু কফির স্বাদ, সুগন্ধ, উৎপাদন প্রক্রিয়া এবং বিরলতার কারণে দাম সাধারণ কফির তুলনায় কয়েক গুণ বেশি।
হাতি ও বিড়ালের মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি!
আরও পড়ুন
কাঠমান্ডুতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে 
পহেলা বৈশাখ এখন আনন্দের নয় বরং ভাবার বিষয়ও
পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ করলেন মির্জা ফখরুল