সুস্বাদু চাইনিজ নুডুলস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ , ০৮:০৫ পিএম


চাইনিজ নুডুলস

নুডুলস একটি বেশ মুখরোচক খাবার। খাবারটি খেতে ছোট বড় সবাই বেশ ভালোবাসে। সকালের বা বিকালের নাস্তায় বেশিরভাগ সময়ই নুডুলস খেতে বেশ পছন্দই করে ঘরের সদস্যরা।

বিজ্ঞাপন

জেনে নিন কীভাবে তৈরি করবেন চাইনিজ নুডুলস-

যা যা লাগবে 

বিজ্ঞাপন

নুডুলস সেদ্ধ ২ কাপ, মুরগির মাংস ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, আদা মিহি কুচি-৪ টেবিল চামচ, রসুনকুচি ৪ টেবিল চামচ, মাশরুমকুচি আধা কাপ, শুকনা মরিচগুড়া ১ চা চামচ, গোলমরিচগুড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, পছন্দমতো সবজি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সসের জন্য যা যা লাগবে, সয়াসস ৪ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, সুইট চিলি সস ১ টেবিল চামচ
 
প্রণালি 

প্রথমে একটি পাত্রে তেল দিয়ে তাতে আদা ও রসুনকুচি দিয়ে ভেজে নিন। লাল হয়ে আসলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে আরও একটু ভেজে নিন। এরপর মুরগির মাংস ও মাশরুম দিয়ে ভালো করে রান্না করে নিন। আরেকটি বাটিতে সয়াসস, ওয়েস্টার সস, সুইট চিলি সস মিক্স করে নিতে হবে। মাশরুম ভাজা ভাজা হয়ে আসলে তাতে নুডুলস, সস ও লবণ দিয়ে মিশিয়ে নিন। 

বিজ্ঞাপন

নামানোর আগে গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি মিশিয়ে পরিবেশন করুন চাইনিজ নুডুলস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission