ডায়রিয়া হলে কী খাবেন, কী খাবেন না

লাইফস্টাইল ডেস্ক

সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭ , ১২:২২ পিএম


ডায়রিয়া হলে কী খাবেন, কী খাবেন না

বাড়ছে শীত। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিন ছোট কিংবা বড় যেকোনো বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে এই সমস্যায়। রাস্তাঘাটের খোলা খাবার, আধাসিদ্ধ বা কাঁচা খাবার খেয়ে খুব সহজে এই জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে মানুষ।

বিজ্ঞাপন

শরীরে পানি এবং লবণের পরিমাণ কমে গেলে ডায়রিয়া ভয়াবহ আকার ধারণ করতে পারে। চিকিৎসকদের মতে, ডায়রিয়ার শুরুতেই পানি এবং পানি জাতীয় খাবার খেলে রক্ষা পাওয়া যায়। চলুন জেনে নিই কি কি ঘরোয়া খাবার আমাদের ডায়রিয়া থেকে মুক্তি দিবে—

যেগুলো খাবেন  

বিজ্ঞাপন

পানি: ডায়রিয়া থেকে মুক্তি পাবার প্রথম উপায় হলো পানি খাওয়া। ডায়রিয়ার কারণে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। যার কারণে শরীরে দুর্বলতা, বমি এবং মাথা ঘোরে। তাই এর জন্য প্রয়োজন ঘন ঘন পানি খাওয়া।

দই: দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া যা ডায়রিয়া রোধ করতে সাহায্য করে। দইয়ের প্রোবায়োটিকস এই সময়ে পেট ঠাণ্ডা রাখে। 

বিজ্ঞাপন

কলা: ডায়রিয়া রোধ করার জন্য কলা খুবই গুরুত্বপূর্ণ। শরীর থেকে বেরিয়ে যাওয়া পানি এবং পুষ্টি ফিরিয়ে আনতে কলার ভূমিকা রয়েছে। কলা খুব সহজেই হজম হয়ে যায়। তাই এটি পেটের ব্যথাও দূর করে।

খিচুরি: ডায়রিয়া হলে ভাজা-পোড়া কিংবা বাইরের খাবার না খাওয়া ভালো। তাই ঘরেই তৈরি মুগ ডালের খিচুরি পেট ঠাণ্ডা রাখবে এবং শরীরে শক্তি যোগাবে।

বিজ্ঞাপন

আলু: সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে আলু সিদ্ধ করে খেলে বা ভর্তা করে খেলে ডায়রিয়া কমে যায়।

ফলের রস: পানির পাশাপাশি কমলা, দাব, ডালিম কিংবা তরমুজের জুস আপনার শরীরে পানির মাত্রা ঠিক রাখবে এবং মাথা ঘোরানো থেকে মুক্তি দিবে।

যেগুলো খাবেন না

দুধ: ডায়রিয়া থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খাবেন না। দুধ হজমে সমস্যা করে এবং এই সময় পেটে গ্যাস তৈরি করতে পারে। পনির, দুধ, মাখন জাতীয় খাবার এ সময় না খাওয়াই ভালো।  

চা বা কফি:  ক্যাফেইন জাতীয় পানীয় ডায়রিয়া হলে খাওয়া উচিৎ না। এই সময় চা বা কফি পেটের জ্বালা বাড়িয়ে দিতে পারে। তবে এর পরিবর্তে আপনি আদা চা খেতে পারেন।  

ঝাল বা তৈলাক্ত খাবার:  ডায়রিয়া হলে ডুবো তেলে ভাজা বা ঝাল মসলাদার খাবার এড়িয়ে চলুন। কারণ ঝাল বা ফ্রাই করা খাবার খেলে পেটে গ্যাস হবার সম্ভাবনা থাকে।

মদ্যপান: ডায়রিয়ায় ভুগলে কিংবা পেটের যেকোনো সমস্যায় মদ্যপান থেকে বিরত থাকুন। এতে হজমে সমস্যা বৃদ্ধি পায়।

ডায়রিয়া খুব বড় ধরনের রোগ নয়। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।

এন/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission