ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘তোমার কষ্ট আমারও’, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

সম্পর্কে ঝগড়া বা ভুল বোঝাবুঝি প্রায়ই শুরু হয় ছোট একটি বাক্য থেকে। যেমন—তুমি বিষয়টাকে বড় করে দেখছ, তুমি অতিরিক্ত রিয়েক্ট কর, বা এটা নিয়ে এত ভাবছ কেন?

কিন্তু বিশেষজ্ঞদের মতে, এমন কথার আড়ালে লুকিয়ে থাকে এক ধরনের অবহেলা। যেখানে অপরজনের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না। এতে সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়।

সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী একটি বার্তা হলো—তোমার জন্য যা গুরুত্বপূর্ণ, আমার কাছেও তা গুরুত্বপূর্ণ।

এই বাক্যটি শুধু কথা নয়, বরং একজনের অনুভূতিকে মূল্য দেওয়ার একটি উপায়। অর্থাৎ, আপনি আগে বুঝবেন অন্যজন কী অনুভব করছে, তারপর নিজের কথা বলবেন।

আরও পড়ুন

গবেষণা বলছে, মানুষ কোনো সম্পর্ককে শুধু উদ্দেশ্য দিয়ে বিচার করে না, বরং কীভাবে আচরণটি তাদের কাছে পৌঁছেছে সেটিই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এমনটা বলতে চাইনি—এই ব্যাখ্যা সবসময় ক্ষত সারায় না।

বিশেষজ্ঞদের মতে, আমরা অনেক সময় নিজের কথা ঠিক আছে কিনা সেটায় বেশি গুরুত্ব দিই। কিন্তু অন্যজন কী অনুভব করছে তা উপেক্ষা করি। এখান থেকেই দূরত্ব তৈরি হয়।

একজন সম্পর্ক বিশ্লেষকের মতে, সম্পর্ক নষ্ট হয় একবারে নয়—ছোট ছোট অবহেলা, না বোঝা আর উপেক্ষার জমে থাকা অনুভূতি থেকে।

তিনি বলেন, যখন কেউ মনে করে—আমাকে বোঝা হচ্ছে না বা আমি গুরুত্বপূর্ণ নই। তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। আর সেখান থেকেই দূরত্ব তৈরি হয়।

বিশেষজ্ঞরা আরও বলছেন, সম্পর্ক ভালো রাখতে হলে প্রথমেই সংশোধন নয়, সংযোগ তৈরি করতে হবে। অর্থাৎ, কারও কথা ঠিক করা নয়—আগে তার অনুভূতিকে বুঝতে হবে।

এতে করে শুধু সম্পর্ক নয়, বিশ্বাস ও বোঝাপড়াও গভীর হয়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সম্পর্কে বড় পরিবর্তন আনতে জটিল কিছু নয়। দরকার শুধু একটুখানি মনোযোগ আর একটি সহজ মানসিকতা, তোমার কষ্ট আমারও।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
বেয়াইনকে বাসায় ডেকে নেন শান্ত, পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু
রাবি ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা