ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বয়স লুকাতে চান? এই ১০ খাবারেই ত্বক থাকবে টানটান!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম
ছবি: সংগৃহীত

বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। তবে চাইলে এই বৃদ্ধির ছাপ কিছুটা ধীর করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, আমরা যা খাই, তার প্রভাব সরাসরি পড়ে আমাদের শরীর ও ত্বকে। তাই ত্বককে তরুণ ও উজ্জ্বল রাখতে খাবারের দিকেই আগে নজর দেওয়া জরুরি।

পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং সঠিক জীবনযাপন ত্বককে রাখে সতেজ। অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি ত্বককে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবারের কথা, যেগুলো ত্বককে রাখবে তরুণ ও প্রাণবন্ত—

অলিভ তেল

স্বাস্থ্যকর তেলের মধ্যে অন্যতম এই তেল। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভালো চর্বি ত্বকের ক্ষতি কমায় এবং প্রদাহ কমিয়ে ত্বককে করে তোলে কোমল ও উজ্জ্বল।

চর্বিযুক্ত মাছ

এই ধরনের মাছ শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা উপকারী চর্বি ত্বককে রোদ ও ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও টানটান।

সবুজ চা

সবুজ চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি ত্বকের ক্ষতি কমায়, ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচায় এবং বলিরেখা পড়া ধীর করে।

আরও পড়ুন

টমেটো

টমেটোতে থাকা লাইকোপিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এতে ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম দাগ কমে।

অ্যাভোকাডো

এই ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন। যা ত্বককে নরম, মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। মৃত কোষ দূর করতেও এটি কার্যকর।

পেঁপে

পেঁপে ত্বকের জন্য খুবই উপকারী একটি ফল। এতে থাকা উপাদান ত্বককে টানটান রাখে, বলিরেখা কমায় এবং ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।

ডালিম

ডালিমে রয়েছে নানা পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে রোদে ক্ষতি থেকে বাঁচায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়।

বাদাম

কাঠবাদাম ও আখরোটের মতো বাদাম ত্বকের জন্য দারুণ উপকারী। এগুলো ত্বকের কোষ মেরামত করে, আর্দ্রতা ধরে রাখে এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে।

তাই ত্বককে তরুণ রাখতে দামি প্রসাধনী নয়, বরং প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে আসল সমাধান। এখন থেকেই খাবারের তালিকায় আনুন এই উপকারী খাবারগুলো। আর দেখুন ত্বকে আসছে নতুন প্রাণ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
আরও পড়ুন
এআই দিয়ে খাবারের দাম বাড়ানোর অভিযোগ, তদন্তের মুখে ম্যাকডোনাল্ডস
ওয়ালমার্টের ইতিহাসে সবচেয়ে কম দামের খাবারের নতুন অফার, যা থাকছে
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ
মাংস-সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতে ৫০০ কোটি ডলারের ঋণ ঘোষণা ট্রাম্পের