ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্কুলপড়ুয়া শিশুর খাবারে জরুরি যেসব পুষ্টি উপাদান

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

স্কুলপড়ুয়া শিশুদের বেড়ে ওঠার সময়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বয়সে শরীরের পাশাপাশি মস্তিষ্কের বিকাশও দ্রুত ঘটে। তাই প্রতিদিনের খাবারে প্রয়োজন সঠিক পুষ্টি। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হলে শিশুর বৃদ্ধি, মনোযোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শিশুর শরীর গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন। এটি পেশি তৈরি, কোষ মেরামত এবং শরীরের বৃদ্ধি ঠিক রাখতে সাহায্য করে। মাছ, ডিম, দুধ, মাংস, ডাল, ছোলা ও বাদামে প্রচুর প্রোটিন পাওয়া যায়।

আয়রনও শিশুদের জন্য খুব জরুরি। শরীরে অক্সিজেন পৌঁছে দিতে এই উপাদান কাজ করে। আয়রনের ঘাটতি হলে দুর্বলতা, ক্লান্তি ও মনোযোগ কমে যেতে পারে। শাকসবজি, কাঁচকলা, মাংস ও বিভিন্ন ফলে আয়রন পাওয়া যায়।

আরও পড়ুন

হাড় ও দাঁত মজবুত রাখতে প্রয়োজন ক্যালসিয়াম ও ভিটামিন ডি। দুধ, ডিম, মাছ ও শাকসবজিতে ক্যালসিয়াম থাকে। পাশাপাশি নিয়মিত রোদে খেলাধুলা করলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়।

শিশুদের সারাদিনের দৌড়ঝাঁপ ও পড়াশোনার জন্য দরকার শক্তি। এই শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট। ভাত, রুটি, ডাল ও স্বাস্থ্যকর শস্য থেকে শরীর প্রয়োজনীয় শক্তি পায়।

এছাড়া জিঙ্ক ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লেবু, দই, বাদাম ও বিভিন্ন বীজে এসব উপাদান পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, শুধু পেট ভরলেই হবে না, শিশুর খাবারে সঠিক পুষ্টি নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। কারণ আজকের স্বাস্থ্যকর খাবারই ভবিষ্যতে গড়ে তুলতে পারে সুস্থ ও মেধাবী প্রজন্ম।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল