ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রতিদিন ২টি সিদ্ধ ডিম খেলে শরীরে কী ঘটে জানেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

ডিমকে অনেকেই সুপারফুড বলে থাকেন। সহজলভ্য, ঝামেলাহীন রান্না এবং উচ্চ পুষ্টিগুণের কারণে সকালের নাস্তায় সিদ্ধ ডিম এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে ডিম খেলে শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।

একটি সিদ্ধ ডিমে থাকে প্রায় ৬ গ্রাম মানসম্মত প্রোটিনের পাশাপাশি ভিটামিন এ, বি১২, ডি, ই, আয়রন, সেলেনিয়াম ও মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী বিভিন্ন উপাদান। এসব পুষ্টি শরীরকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণ ও হজমে সহায়তা

ডিমে থাকা প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। সকালে ২টি সিদ্ধ ডিম খেলে বিপাকক্রিয়া সক্রিয় হয় এবং শরীর বেশি ক্যালরি পোড়াতে সাহায্য করে।

পেশি গঠন ও শক্তি বৃদ্ধি

নিয়মিত ডিম খেলে শরীরের পেশি গঠন ও মেরামত দ্রুত হয়। শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্যও এটি শক্তি জোগানো একটি ভালো খাবার।

আরও পড়ুন

মস্তিষ্ক ও স্মৃতিশক্তি উন্নত করে

ডিমের কুসুমে থাকা কোলিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত রাখতে সহায়ক বলে বিশেষজ্ঞরা জানান।

চোখের সুরক্ষা দেয়

ডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে এবং বয়সজনিত চোখের সমস্যা কমাতে সাহায্য করে।

ত্বক, চুল ও নখ ভালো রাখে

ভিটামিন ও বায়োটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়, নখ শক্ত করে এবং ত্বককে আরও সতেজ রাখতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ মানুষ প্রতিদিন ১ থেকে ২টি সিদ্ধ ডিম খেতে পারেন। তবে যাদের হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পরিমিতভাবে সিদ্ধ ডিম খাওয়াই শরীরের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করছেন পুষ্টিবিদরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী