ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চা পানেই মিলতে পারে একাধিক স্বাস্থ্য উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় চা শুধু অভ্যাস নয়, গবেষণা বলছে এটি শরীর ও মনের জন্যও বেশ উপকারী। পানি ছাড়া বিশ্বে সবচেয়ে বেশি পান করা এই পানীয় ক্লান্তি দূর করা থেকে শুরু করে মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখে।

চায়ের মূল উপাদান আসে চা গাছের পাতা থেকে। এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কফির তুলনায় চায়ে ক্যাফেইনের পরিমাণ কম হওয়ায় এটি অনেকের কাছে বেশি সহনীয় ও আরামদায়ক পানীয় হিসেবে বিবেচিত হয়।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পান করলে মনোযোগ বাড়ে এবং স্নায়ু শান্ত থাকে। এতে থাকা উপাদান শরীরের ক্ষতিকর উপাদান কমাতে সাহায্য করে। ফলে মানসিক চাপ কিছুটা হ্রাস পায়। প্রতিদিন কয়েক কাপ চা পানকারীদের মধ্যে বিষণ্নতার ঝুঁকি তুলনামূলক কম বলেও গবেষণায় উঠে এসেছে।

চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পান রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।

হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রেও চায়ের ইতিবাচক প্রভাব পাওয়া গেছে। দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা যায়, নিয়মিত চা পানকারীদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। পাশাপাশি কিছু গবেষণা বলছে, নিয়মিত চা পান সামগ্রিক মৃত্যুঝুঁকিও কিছুটা কমাতে পারে।

আরও পড়ুন

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত চা পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ঘুমের সমস্যা, শরীরে পানিশূন্যতা, হজমের সমস্যা এবং উদ্বেগ বাড়তে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও অতিরিক্ত চা পান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

চা নিয়ে আরেকটি প্রধান দিক হলো এর সঠিক সময় ও পরিমাণ। খাবারের সঙ্গে সঙ্গে নয়, বরং কিছু সময় বিরতি দিয়ে চা পান করাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুধ বা চিনি মিশিয়ে অতিরিক্ত চা পান কিছু উপকার কমিয়ে দিতে পারে বলেও মত রয়েছে।

তাই চা যতটা জনপ্রিয়, ততটাই আলোচিত এর স্বাস্থ্যগুণ ও সতর্কতার দিক নিয়ে। পরিমিত চা পান করলে এটি হতে পারে শরীর ও মনের জন্য উপকারী একটি অভ্যাস।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো