ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দিনে কতটুকু পানি পান করা প্রয়োজন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

সারাদিন বোতল হাতে ঘুরছেন, বারবার পানি খাচ্ছেন— তবু কি বুঝতে পারছেন না শরীরের আসলে কতটা পানি দরকার? অনেকেই মনে করেন, বেশি পানি মানেই বেশি সুস্থতা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি পান করাও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

বছরের পর বছর ধরে প্রতিদিন আট গ্লাস পানি খাওয়ার যে ধারণা ছড়িয়ে আছে, তার পেছনে শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই। গবেষকদের মতে, সবার শরীর এক রকম নয়। তাই সবার পানির চাহিদাও এক হতে পারে না। বয়স, আবহাওয়া, কাজের ধরন, শরীরের গঠন ও শারীরিক পরিশ্রমের ওপর নির্ভর করে পানি পানের পরিমাণ বদলে যায়।

বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে একজন মানুষের দিনে দেড় লিটার থেকে এক লিটার আটশ মিলিলিটার পানি খেলেই যথেষ্ট। অর্থাৎ ছয় থেকে সাত গ্লাস পানি অনেকের জন্যই যথেষ্ট হতে পারে। তবে গরম আবহাওয়া, বেশি ঘাম, ব্যায়াম, গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানো নারীদের ক্ষেত্রে পানির প্রয়োজন বাড়ে।

আরও পড়ুন

চিকিৎসকরা বলছেন, শরীর নিজেই জানিয়ে দেয় কখন পানি দরকার। তৃষ্ণা লাগা আসলে শরীরের সংকেত। তাই জোর করে অতিরিক্ত পানি খাওয়ার প্রয়োজন নেই। বরং বেশি পানি খেলে রক্তে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে মাথা ঘোরা, বমি, এমনকি গুরুতর অসুস্থতাও দেখা দিতে পারে।

পানিশূন্যতার লক্ষণগুলোর মধ্যে রয়েছে গাঢ় হলুদ প্রস্রাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, ক্লান্তি ও বারবার তৃষ্ণা পাওয়া। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত পানি পান করা জরুরি।

বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু পানি নয়— ফল, শাকসবজি, ডাবের পানি, দুধ কিংবা অন্যান্য পানীয় থেকেও শরীর পানি পায়। তাই সারাদিন শুধু পানি গিললেই সুস্থ থাকা যায়— এমন ধারণা ঠিক নয়।

তাদের পরামর্শ, শরীরের চাহিদা বুঝে পানি পান করুন। কারণ প্রয়োজনের চেয়ে বেশি পানি খেলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়