ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কফি নয়, কাজে মনোযোগ ফেরান সহজ কিছু কৌশলে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত

কাজের চাপে অনেক সময় শরীর ও মস্তিষ্ক দুটোই ক্লান্ত হয়ে পড়ে। দুপুর গড়াতেই চোখে ঘুম নেমে আসে, কমে যায় মনোযোগ ও কাজের গতি। এমন পরিস্থিতিতে অনেকেই একের পর এক কাপ কফির ওপর ভরসা রাখেন। কিন্তু কফি খেলেও সব সময় মনোযোগ ফিরে আসে না।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু কফি নয়, মস্তিষ্ককে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়া জরুরি। না হলে ক্লান্তি কাটে না, বরং আরও বাড়তে পারে মানসিক চাপ।

কাজের চাপেই বাড়ছে ক্লান্তি

দীর্ঘ সময় কাজ, নির্দিষ্ট সময়সীমার চাপ, লক্ষ্য পূরণের দুশ্চিন্তা আর মানসিক উদ্বেগ—সব মিলিয়ে শরীর ও মস্তিষ্ক ক্রমেই ক্লান্ত হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে কাজ শুরু ও শেষের সময় নির্দিষ্ট না থাকায় এই চাপ আরও বাড়ে।

কফি নয়, দরকার মস্তিষ্ক রিসেট

চিকিৎসকদের মতে, অতিরিক্ত কফি সাময়িকভাবে জাগিয়ে তুললেও দীর্ঘমেয়াদি সমাধান নয়। বরং মস্তিষ্ককে রিসেট করতে ছোট বিরতি নেওয়া জরুরি।

আরও পড়ুন

চিকিৎসকরা বলেন, খুব সহজ একটি পদ্ধতিতে মস্তিষ্ক কিছুটা শান্ত করা যায়। প্রায় ৩০ সেকেন্ড সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলে মস্তিষ্কের চাপ কমে আসে এবং হৃৎস্পন্দন স্বাভাবিক হয়। এতে মনোযোগও দ্রুত ফিরে আসে।

কীভাবে কাজ করে এই কৌশল

বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মস্তিষ্কের একটি অংশ শান্ত হয়ে যায়, ফলে শরীরের উত্তেজনা কমে আসে। এতে মন কিছুটা স্থির হয় এবং কাজের প্রতি মনোযোগ ফিরতে সাহায্য করে।

মনোযোগ ধরে রাখতে যা জরুরি

শুধু এই কৌশল নয়, দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝেমধ্যে বিরতি নেওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কফির ওপর নির্ভর না করে ছোট ছোট বিরতি ও সহজ কৌশলই হতে পারে কাজের গতি বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চোখের সামনে হঠাৎ অন্ধকার বা কালো বা ধূসর ছায়া দেখা, কিংবা দৃষ্টির কোনো অংশ পর্দার মতো অন্ধকার হয়ে আসাকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান।
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চুলের বৃদ্ধিতে খাবারে রাখুন এই ৫ ধরনের বীজ
ঘন, লম্বা ও উজ্জ্বল চুল পেতে অনেকেই নানা ধরনের ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। তবে শুধু বাইরে থেকে চুলের যত্ন নিলেই হবে না, চুল ও স্ক্যাল্পের সুস্থতার জন্য খাদ্যতালিকায়ও নজর দেওয়া জরুরি।
চুলের বৃদ্ধিতে খাবারে রাখুন এই ৫ ধরনের বীজ
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
অনেক নারীদের সবসময় বিরক্তি, রাগ বা সামান্য বিষয়েও অস্থির হয়ে ওঠাকে অনেক সময় বদমেজাজ বা খারাপ স্বভাব বলে মনে করা হয়।
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
সঙ্গী ছেড়ে যাওয়ার ভয়? এই ৫ আচরণে মিলবে উত্তর
ও কি সত্যিই আমাকে ভালোবাসে? কিংবা একদিন কি আমাকে ছেড়ে চলে যাবে?
সঙ্গী ছেড়ে যাওয়ার ভয়? এই ৫ আচরণে মিলবে উত্তর
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয়, প্রতিদিনের জীবনযাপনেও কিছু ভালো অভ্যাস তৈরি করা জরুরি।
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অসুস্থ হয়েও ছুটি না নিয়ে অফিসে যান? কারণ জানাল গবেষণা
ক্যানসারে আক্রান্ত বিশ্ববিদ্যালয়শিক্ষক, প্রয়োজন আর্থিক সহায়তা