চিকেন গ্রিল তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯ , ০৮:৪৭ পিএম


চিকেন গ্রিল তৈরি করবেন যেভাবে

চিকেন গ্রিল তৈরি কঠিন কিছু নয়। আপনি সহজে এটা ঘরেই তৈরি করতে পারবেন। দেখুন, চিকেন গ্রিল বানাবেন যেভাবে-

বিজ্ঞাপন

উপকরণ

মুরগির মাংস-চার পিস করে কাটা, টক দই আধা কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, লাল মরিচের গুঁড়া দুই চা চামচ, ভিনেগার দুই টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল আধা কাপ, মধু এক টেবিল চামচ।

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি

মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে টক দইয়ের সাথে, আদা, রসুন, মরিচের গুঁড়া, ভিনেগার, লবণ ও চিনি একসাথে মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করুন। একটি ফ্রাই প্যানে ম্যারিনেট করা টুকরোগুলো ভালো করে ভেজে নিন। এরপর প্রতিটি টুকরা চুলার আগুনে এক মিনিট পুড়িয়ে নিন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

বিজ্ঞাপন

ডি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission