টাকি মাছ ভর্তা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ৩০ মার্চ ২০১৯ , ১২:৩৬ পিএম


টাকি মাছ ভর্তা

অনেকে টাকি মাছ ভর্তা খেতে খুবই পছন্দ করেন। এমন মানুষরা সহজেই বানাতে পারবেন মজাদার টাকি ভর্তা। দেখে নিন কিভাবে এটা তৈরি করবেন-

বিজ্ঞাপন

উপকরণ

টাকি মাছ- ১/২ কেজি, পেঁয়াজ কুচি- ১/৪ কাপ, ধনেপাতা কুচি- ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ, রসুন কুচি- ১ টেবিল চামচ, সরিষার তেল- ১/৪কাপ, লেবু পাতা কুচি- ১ চা চামচ, লেবুর খোসা গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- পরিমাণ মতো, মরিচ গুঁড়া- পরিমাণমতো, লবণ- পরিমাণমতো।

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি

মাছ ভালো করে পরিষ্কার করে হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মেখে সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে মাছের কাঁটা বাছুন। পাত্রে সরিষার তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিন। কাঁচামরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে নেড়ে নামিয়ে বেছে রাখা মাছের সঙ্গে মিশিয়ে নিন। লেবুর রস, লেবুর খোসা গুঁড়া ও লেবুপাতা কুচি দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

বিজ্ঞাপন

ডি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission