রাশিয়ান রেসিপি বিফ স্ট্ররগানফ, পিরোগি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ , ১০:৫৪ এএম


রাশিয়ান রেসিপি বিফ স্ট্ররগানফ, পিরোগি
রাশিয়ান রেসিপি বিফ স্ট্ররগানফ

রাশিয়া সংস্কৃতি সমৃদ্ধ একটি দেশ। শীত প্রধান দেশ হওয়াতে, ভারী খাওয়া-দাওয়া রাশিয়াতে জনপ্রিয়। বিশেষ করে রাতের খাবারে। আর রাশিয়ান ভদকা তো আছেই। দেখে নিন রাশিয়ান দুটি জনপ্রিয় খাবার।
বিফ স্ট্ররগানফ (BEEF STROGANOFF)

বিজ্ঞাপন

বিফ স্ট্ররগানফ তৈরি করা হয় ছোট ছোট টুকরো করা গরুর মাংস এবং পাতলা একধরনের ক্রিমি সস দিয়ে। এটি খুবই জুসি একটি খাবার। আবার গরুর মাংস ব্যবহার করার ফলে ভারী খাবারও বটে।
এটি শুধু রাশিয়াতেই নয় জাপান এবং ইরানেও জনপ্রিয় একটি খাবার। তাই বলা যায়, রাশিয়ান এই খাবারটি বিশ্বের অন্যান্য জনগণেরও আনন্দের কারণ। মাংসপ্রেমীরা রাশিয়ায় গেলে এই খাবারটি খাবারের তালিকায় প্রথমদিকে রাখে।

বিজ্ঞাপন

পিরোগি (PIROGI)

পিরোগি বা পিরোজাকি একটি ময়দার পিঠা জাতীয় খাবার। ময়দার পুরু আবরণের মধ্যে পিরোগি বানাতে ব্যবহার করা হয় মাংসের কিমা, পেঁয়াজ, ডিম, আলু, গাজর ইত্যাদি। এটি ডুবো তেলে ভেজে বানানো হয়, ফলে ময়দার আবরণটি হয় মুচমুচে। নাস্তা হিসেবে পিরোগি খুব সস্তা ও সহজপ্রাপ্য একটি খাবার।

বিজ্ঞাপন

রাশিয়ার যেকোনো জায়গায় পিরোগি পাওয়া যায়। ছোট্ট কোনো খাবারের দোকান বা বড় বড় মেট্রো স্টেশান, সব জায়গাতেই অল্প টাকায় ক্ষুধা মেটাতে পিরোগি আছেই। তবে সবচেয়ে সুস্বাদু পিরোগি পাওয়া যায় বিখ্যাত ‘পিরোগি হাউজ’ নামের রেস্টুরেন্টে। সূত্র: গার্লস এন্ড গ্লোবস 

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission