রাষ্ট্রপতির অভিশংসন দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আরটিভি নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৭:০৩ পিএম


রাষ্ট্রপতির অভিশংসন দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) অভিশংসন জরুরি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যথায় আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে   এসব কথা বলেন তিনি। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি এখানে এসেছেন। মুসল্লিরা প্রতিবাদ জানিয়েছেন। আমরা সরকারকে দ্রুত জানাব কোনো নয়ছয় না করে রাষ্ট্রপতির অভিশংসন জরুরি। তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো বিকল্প নেই। যদি তা না করা হয়, তাহলে আমাদের আবার আন্দোলনে যেতে হবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যান্টনমেন্টে গিয়েছিল। যদি বিপ্লবী সরকার হতো, তাহলে কেন তারা সেখানে গেল? তাদের এই পদক্ষেপের কারণেই তখন ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি।

আরও পড়ুন

ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে এবং নতুন শপথ নিতে জাতীয় ঈদগাহে এসেছি। আমরা চাই শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত হোক। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারও আমরা পেতে চাই।

বিজ্ঞাপন

আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা কয়েক দিন ধৈর্য ধরছি। সবকিছু সচল হলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো, ইনশা আল্লাহ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission