ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘১৭ বছরের স্বপ্ন এই দিন দেখব, দেশবাসীর প্রতি কৃতজ্ঞ’

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
ছাত্রদলনেত্রী জান্নাতুল নওরীন উর্মি। ছবি: সংগৃহীত

আমাদের গত ১৭ বছরের স্বপ্ন ছিল যে আমরা এমন একটি দিন দেখব, আমাদের চেয়ারম্যান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন, আজ আমরা যমুনায় তার সঙ্গে দেখা করতে এসেছি বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রদলের সহসম্পাদক জান্নাতুল নওরীন উর্মি।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, ঈদ মোবারক আমি জান্নাতুল নওরীন ঊর্মি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের গত ১৭ বছরের স্বপ্ন ছিল যে আমরা এমন একটি দিন দেখব। আমাদের চেয়ারম্যান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আজ আমরা যমুনায় এসেছি তার সাথে দেখা করতে।

এ সময় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের সবার সাপোর্টে আল্লাহর রহমতে এ পর্যন্ত আসতে পেরেছি আমরা এবং দেশবাসীকে ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মি তার জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে শুধু ছাত্রদল করার কারণে ২০২০ সালে ছাত্রলীগের ভয়াবহ নির্যাতনের শিকার হন তিনি। সেই নির্যাতনের চিহ্ন শরীরে আজও বয়ে বেড়াচ্ছেন।

এদিকে করোনার সময় একটি ঘটনা তার পথচলা বদলে দেয়। তিনি নিজেকে উৎসর্গ করার চিন্তা করেন মানুষের সেবায়। সেই থেকে তিনি বিভিন্ন মানব সেবামূলক কাজ করে যাচ্ছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আরও পড়ুন
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল