ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মোস্তাফিজ রকি, রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ২শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২৪ ঘণ্টায় ২০ জন ভর্তি হয়েছে। এনিয়ে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি রয়েছে ১৩৮ জন।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৪২ জন শিশুর মৃত্যু হলো। জানুয়ারি থেকে চলতি মাস এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪১১ জন রোগী।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ৫ জন।

ডা. শংকর কে বিশ্বাস আরও জানান, রামেক হাসপাতালে ২০০ বেডের বিপরীতে এক হাজার শিশু চিকিৎসা নিচ্ছে। এটি বড় একটি চ্যালেঞ্জ। হাম অতিমাত্রায় ছোঁয়াচে হলেও কাউকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। সক্ষমতার চেয়ে বেশি রোগীর সেবা দেওয়া হচ্ছে। জনবল বৃদ্ধির জন্য বারবার স্বাস্থ্য বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আজ সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ চাপের মধ্যে চলছে চিকিৎসাসেবা, যেখানে শিশু ওয়ার্ডগুলোতে ধারণক্ষমতার বহুগুণ বেশি রোগী ভর্তি হয়েছে। চারটি শিশু ওয়ার্ডে এক হাজারের বেশি রোগী চিকিৎসাধীন থাকায় একেকটি বেডে ৪-৫ জনকে রাখতে হচ্ছে। মাত্র ১ হাজার ২০০ বেডের এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৩ হাজার রোগী চিকিৎসা নিচ্ছে, যদিও বর্তমান জনবল দিয়ে সর্বোচ্চ ৬৫০ বেডের সেবা পরিচালনা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও সংকটজনক, ২০০ বেডের বিপরীতে প্রায় এক হাজার শিশু চিকিৎসাধীন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, একাধিক রোগী শনাক্ত এলাকা আউটব্রেক হিসেবে বিবেচনা করে সেখানে বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। টিকা প্রয়োগের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব হলে শিশুদের ঝুঁকিও কমে আসবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
একটি পাহাড়ি টিলা, যেখানে ভেসে উঠে নানা নকশা, ছুটে চলা হরিণের অবয়ব আর রঙ্গিন আলোর খেলা। আর তা দেখেই অবাক দর্শকরা, অনেকেই আবার ব্যস্ত হয়ে পড়লেন ছবি তুলতে।
আলো আর সুরের মায়াজালে জীবন্ত হয়ে উঠল প্রাচীন সমাধি
যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; স্টেশনের ডিসপ্লেতেই জায়গা হচ্ছে না সংখ্যার! 
ডিজেলের দাম এতটাই বেড়েছে যে, পাম্পের ডিজিটাল ডিসপ্লেতেই আর বাড়তি দাম দেখানোর জায়গা নেই কোনো! ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে বিশ্ববাজারে তেলের সরবরাহে চাপ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রেও হু হু করে বাড়ছে জ্বালানির দাম।
যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; স্টেশনের ডিসপ্লেতেই জায়গা হচ্ছে না সংখ্যার! 
তেল নয়, এবার মদিনার মাটির নিচে মিলল মূল্যবান খনিজ
তেলের দেশ হিসেবেই বিশ্বজুড়ে পরিচিত সৌদি আরব। কিন্তু এবার সেই সৌদির মাটির নিচে মিলেছে আরেক বিশাল সম্পদ। আর জায়গাটিও বেশ পরিচিত—পবিত্র দিনা অঞ্চল। সেখানে প্রায় ১১০ মিলিয়ন টন আকরিক সম্পদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দেশটি। যার মধ্যে রয়েছে মূল্যবান বিরল মৃত্তিকা খনিজ, সঙ্গে ইউরেনিয়ামের আশাব্যঞ্জক উপস্থিতি। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান জানিয়েছেন, মদিনা অঞ্চলের জাবাল সাইদ প্রকল্পে অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণায় এই খনিজ সম্পদের সন্ধান মিলেছে। ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাধারণ সম্মেলনে তিনি জানান, এখানে উচ্চ ঘনত্বের বিরল মৃত্তিকা খনিজের পাশাপাশি রয়েছে আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়াম। নামটা ‘বিরল মৃত্তিকা’ হলেও আধুনিক বিশ্বে এসব খনিজের গুরুত্ব অনেক। বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন, শক্তিশালী চুম্বক, বায়ু বিদ্যুৎ থেকে প্রতিরক্ষা প্রযুক্তি—বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োজন হয় এসব উপাদানের। আর ইউরেনিয়াম ব্যবহৃত হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে। জাবাল সাইদে ডিসপ্রোসিয়াম ও টারবিয়ামের মতো প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ভারী বিরল মৃত্তিকা খনিজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি নিওডিমিয়াম ও প্রেসিওডিমিয়ামের মতো হালকা বিরল মৃত্তিকা খনিজের পরিমাণ প্রায় ৩ লাখ ৫৫ হাজার টন। একই এলাকায় প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়ামের মজুত থাকার কথাও উঠে এসেছে বিশ্লেষণে। এই আবিষ্কার সামনে এলো এমন সময়ে, যখন তেলের বাইরেও অর্থনীতির নতুন ক্ষেত্র তৈরিতে খনিজ সম্পদের দিকে নজর বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা'আদেন গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন ও প্রক্রিয়াকরণে বাড়াচ্ছে আন্তর্জাতিক অংশীদারত্ব। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতাও এগিয়েছে। সৌদি ও মার্কিন জ্বালানিমন্ত্রীর মধ্যে হওয়া চুক্তি দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতার ভিত্তি তৈরি করেছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি দপ্তর। তেল এতদিন সৌদি আরবের সম্পদের সবচেয়ে বড় পরিচয়। এবার মদিনার জাবাল সাইদের মাটির নিচে পাওয়া বিরল খনিজ ও ইউরেনিয়ামের সম্ভাবনা সেই পরিচয়ে যোগ করতে পারে নতুন এক অধ্যায়।  আরটিভি/ এসকেডি  
তেল নয়, এবার মদিনার মাটির নিচে মিলল মূল্যবান খনিজ
আরও পড়ুন
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
সবার অগোচরে পুকুরে ডুবে যায় ভাই-বোন, অতঃপর...
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
মায়ের সঙ্গে খালার বাড়ি যাচ্ছিল ফাতেমা, ‘গাছের ডাল পড়ে’ মুহুর্তেই সব শেষ