গাছের ডালে বসেই চলছে আড্ডা-খাওয়া!

শিপলু জামান, ঝিনাইদহ প্রতিনিধি

রোববার, ০৩ মে ২০২৬ , ০৬:৪৮ পিএম


মাটিতে নয়, গাছের উঁচু ডালে বসেই চলছে খাওয়া আর গল্প। বাঁশ আর কাঠের তৈরি সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়ে ডালের সঙ্গে জড়িয়ে থাকা মাচা, যেখানে বসে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। 

এই ভিন্নধর্মী দৃশ্য দেখা মিলছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঘোড়দহ গ্রামে। একটি বড় বটগাছকে ঘিরে তৈরি করা হয়েছে এই বসার ব্যবস্থা। 

পুরোনো শেকড়ে ঘেরা গাছটির গায়ে জড়িয়ে আছে কাঠের ফ্রেম। ডালপালার ফাঁকে ফাঁকে রাখা হয়েছে বসার জায়গা। ওপরে উঠলে চারদিকে সবুজ ছড়িয়ে পড়ে চোখে। বাতাস এলে পাতাগুলো নড়ে ওঠে, সঙ্গে শোনা যায় পাখির শব্দ— সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে স্বাভাবিক ও নিরিবিলি।

আরও পড়ুন

স্থানীয় দুই তরুণ কনক হোসেন ও আবির হাসান এই উদ্যোগ নেন। ভিন্ন কিছু করার চিন্তা থেকেই তারা গাছকে কেন্দ্র করে এই কাঠামো তৈরি করেন। 

এখন প্রতিদিনই এখানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। কেউ কৌতূহল নিয়ে আসছেন, কেউ সময় কাটাতে।

সব মিলিয়ে জায়গাটি দেখিয়ে দিচ্ছে— চিন্তার একটু ভিন্নতা থাকলেই নতুনভাবে গড়ে তোলা যায় পরিচিত পরিবেশকেও।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission