ভূত ভেবে চমকে উঠল পর্যটক, অতঃপর...

আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১০:১৭ পিএম


ভূত ভেবে চমকে উঠল পর্যটক, অতঃপর...
ছবি: সংগৃহীত

হঠাৎ যদি পাহাড়ের চূড়ায় হাঁটতে হাঁটতে সামনে এসে পড়ে ভূত, তাকিয়ে থাকে কুয়াশার ভেতর স্থির হয়ে। তাহলে কার যে কী অবস্থা হবে তা কেবল সেই ব্যক্তিই জানে। তেমনটাই ঘটেছে এই পর্যটকের সঙ্গে। ভয়ে যেন হিম হয়ে গেছে তার শরীর। সামনে যা দেখেছিল, তা ছিল মানুষের মতো কিন্তু মানুষ নয় বিশাল, স্থির, আর অদ্ভুত আলোয় ঘেরা এক অবয়ব। কয়েক সেকেন্ডের জন্য যেন থেমে গিয়েছিল সময়ই।

কিছুক্ষণ পর ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে পুরো বিষয়টা। তিনি যাকে ভূত মনে করে ভয় পাচ্ছিল সেটা আসলে আর কেউ নয় বরং নিজেরই ছায়া।

আরও পড়ুন

 এই অদ্ভুত ঘটনাটির নাম ব্রোকেন স্পেক্টার। সূর্যের আলো যখন পেছন থেকে এসে মানুষের ছায়ার ওপর পড়ে, আর সেই আলো কুয়াশা বা মেঘের ভেতর দিয়ে প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে তখন এমন এক বিভ্রম তৈরি হয়। ছায়াটা তখন স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখায়। আর তার চারপাশে তৈরি হয় রঙিন এক বৃত্ত যেন রংধনুর আলো ঘিরে রেখেছে সেই অবয়বকে। দূর থেকে দেখলে মনে হয়, মেঘের ভেতর দাঁড়িয়ে আছে এক ‘রেইনবো ভূত’।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission