৪ ঘণ্টায় কয়েক কোটি টাকা বেচাকেনা হয় নরসিংদীর এই মাছের আড়তে

আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৮:২১ পিএম


৪ ঘণ্টায় কয়েক কোটি টাকা বেচাকেনা হয় নরসিংদীর এই মাছের আড়তে
ছবি: আরটিভি

২৬ বছর ধরে চলে আসা নরসিংদী শহরের নরসিংদীর মোসলেউদ্দিন ভুইয়া পাইকারি মাছের আড়তে যা ‘এমপি মার্কেট’ হিসেবে পরিচিত। প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যেই এখানে প্রায় ৪ কোটির বেশি টাকার মাছ বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্তের মাছ চাষি ও ব্যবসায়ীদের কাছে এই বাজার এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নদীর দেশীয় মাছের পাশাপাশি চাষের রুই, কাতলা, শিং, পাবদা, ইলিশ ও বিভিন্ন সামুদ্রিক মাছের বিশাল সমাহার দেখা যায় এখানে। রাজশাহী, চাঁদপুর ও সাতক্ষীরাসহ দূর-দূরান্তের জেলা থেকে প্রতিদিন মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। এই বাজারকে ঘিরে নরসিংদী ছাড়াও কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার খুচরা বাজারের চাহিদা পূরণ করা হয়। গভীর রাত থেকেই ট্রাকবোঝাই মাছ আসতে শুরু করে, আর ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক ও ব্যবসায়ীদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন

নিরাপত্তা ও ভালো দামের কারণে এ আড়তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিক্রি ও বাজার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আড়তে আসা বিক্রেতারা।

নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই এখানে প্রতিদিন রেকর্ড পরিমাণ লেনদেন হচ্ছে। এ আড়তে মাছ প্রতিদিন কয়েক কোটি টাকার বেচাকেনা হয়। এখানে রয়েছে ভাল নিরাপত্তা ও কম দামে মাছ বেচাকেনা। দেশের দূরদূরান্ত থেকে মাছ খামারিরা নিয়ে আসে মাছ এবং পাইকাররা এখান থেকে মাছ কিনে নরসিংদীসহ বিভিন্ন জেলার বাজারগুলোতে নিয়ে খুচরা বিক্রি করে থাকেন। এমনটাই জানিয়েছেন আড়তের সভাপতি হরিপদ দাস।

স্থানীয়দের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক সুবিধা আরও বাড়ানো গেলে নরসিংদীর এই পাইকারি মাছের বাজার দেশের অন্যতম বৃহৎ মৎস্য বাণিজ্যকেন্দ্র হিসেবে আরও বিস্তৃত ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission