আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৮:০৩ পিএম


কার্লো আনচেলত্তি
ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মে থেকে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন এই ইতালিয়ান কোচ। তার একদিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা-লিগার শেষ ম্যাচ খেলবেন আনচেলত্তি।

দুই পক্ষের সম্মতিতে চুক্তিতে সই হয়েছে। সেই সাথে আনচেলত্তি ব্রাজিলের পুরুষ জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যেখানে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস।    

আনচেলত্তির লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বসেরা করা। আগামী বিশ্বকাপকে সামনে রেখেই তাকে  নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।  

আরও পড়ুন

 

আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু হবে। ১৪ মাস দায়িত্ব পালনের পর গত মার্চে বরখাস্ত হন দোরিভাল জুনিয়র। আনচেলত্তি স্থলাভিষিক্ত হলেন দোরিভাল জুনিয়রের জায়গায়। 

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission