ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:১৮ এএম
ম্যাচ সেরা পুরস্কার হাতে রোনালদো : ছবি সংগৃহীত

তীব্র সমালোচনায় থাকা রোনালদোর জন্য গোল কতটা আরাধ্য তা বোঝা গেল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে। হিউস্টন স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিলো পর্তুগাল। জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ও প্রতিপক্ষের বক্সেও দায়িত্ব পালন করেন সিআরসেভেন।

প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোলের কীর্তি গড়ার পর দশম গোলে এই মঞ্চে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পেয়েছেন বিশ্বকাপে নিজের অষ্টম ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচ শেষে নিজের আবেগ লুকাতে পারেননি রোনালদো, আমি খুবই আনন্দিত। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিশ্রম এবং আমরা যে আত্মবিশ্বাস দেখিয়েছি সেটা।

আরও পড়ুন

তিনি আরও বলেন, দল সত্যিই খুব ভালো খেলেছে এবং অনেক উন্নতি করেছে। যেমনটা কথায় বলে— ‘প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে’। যে প্রবাদের অর্থ প্রতিটি অন্ধকার পেছনেই একটি আশার আলো লুকিয়ে থাকে।

আশাবাদী রোনালদো আরও যোগ করেন, ব্যক্তিগতভাবে বলতে গেলে, রেকর্ড গড়তে সবসময়ই ভালো লাগে। তবে আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলের জয়ে অবদান রাখা বা সাহায্য করা।

ম্যাচ শেষ হতেই এক্স-এ রোনালদোর পোস্ট, আমরা ফর্মে ফিরে এসেছি। টুর্নামেন্টে টিকে আছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
মেসির বিদায়ের দিনে জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল