ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে রুখে দিলো ঘানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:৩৩ এএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর লড়াইয়ে হোঁচট খেল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করেছে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা।

সোমবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বলের দখলে একচ্ছত্র আধিপত্য এবং বারবার সুযোগ তৈরি করা সত্ত্বেও ঘানার জমাট রক্ষণভাগের সামনে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হ্যারি কেইনদের।

ম্যাচের শুরু থেকেই ঘানার রক্ষণভাগকে চাপে রেখেছিল ইংল্যান্ড। প্রথমার্ধে প্রায় ৭৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ইংলিশরা প্রতিপক্ষের বক্সে বারবার হানা দিলেও গোলের দেখা মেলেনি। রক্ষণভাগে ঘানার খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য এবং সাহসিকতা থ্রি লায়ন্সদের ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছাতে দেয়নি।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধেও একই চিত্র বজায় ছিল। ইংল্যান্ডের কোচ আক্রমণভাগে ধার বাড়াতে মরিয়া চেষ্টা চালালেও ঘানার গোলরক্ষক ও রক্ষণভাগের প্রাচীর ভাঙা অসম্ভব হয়ে পড়েছিল। ম্যাচের ৮৭ মিনিটে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যার কেইন। একই আক্রমণে বুকায়ো সাকার একটি প্রচেষ্টা গোলরক্ষক রুখে দিলে এবং বল পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত জয়ের আশা জলাঞ্জলি দিতে হয় ইংল্যান্ডকে।

ম্যাচ শেষে পরিসংখ্যানের দিকে তাকালে ইংল্যান্ডের আধিপত্য স্পষ্ট হলেও, দিনশেষে স্কোরবোর্ডে ‘০-০’ তাদের ব্যর্থতার গল্পই বলছে। ঘানার শক্তিশালী রক্ষণাত্মক কৌশলের কাছে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ড্রয়ে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
ঘুষের অভিযোগে রংপুর বদলি, পাঁচ মাস পর আবারও ঢাকায় সেই সমবায় কর্মকর্তা
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’