ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ফিফা প্রটোকল ভেঙে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ট্রাম্প

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৫:১৫ এএম
ফুটবল বিশ্বকাপ হাতে ট্রাম্প : ছবি সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এক অনন্য দৃশ্য দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রটোকল ভেঙে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে ট্রফি প্রদানের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্বয়ং ইনফান্তিনো এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফাইনাল উপভোগ করতে এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দিতে আমরা প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে থাকব, অবশ্যই একসঙ্গে। আমরা সবসময় একসঙ্গে থাকি।

আরও পড়ুন

নিয়ম অনুযায়ী, সাধারণত ফিফা প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। যদিও অতীতে বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের ট্রফি প্রদানের নজির রয়েছে। ১৯৮২ সালে স্পেনের রাজা হুয়ান কার্লোস এবং ১৯৬৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ বিজয়ী দলের অধিনায়কদের হাতে শিরোপা তুলে দিয়েছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে ফিফা প্রেসিডেন্টরাই এই দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারের আগের দুটি আসরে ফিফা প্রেসিডেন্ট বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। ইনফান্তিনোর আগে সেপ ব্লাটারও একই কাজ করেছেন। তাই এবারের প্রথা ভাঙার সিদ্ধান্তটি ফুটবল মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এর আগেও গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে চেলসি ও পিএসজির মধ্যকার ম্যাচে ট্রাম্প উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চেলসির শিরোপা উদযাপন মঞ্চেও তাকে দেখা গিয়েছিল। পরবর্তীতে ক্লাব বিশ্বকাপের সেই ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা) হোয়াইট হাউসের ওভাল অফিসেও দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে প্রেসিডেন্ট ট্রাম্পকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের সময় ইনফান্তিনো কর্তৃক ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান নিয়েও সে সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার ফাইনাল মঞ্চে যৌথভাবে ট্রফি প্রদানের সিদ্ধান্তের মাধ্যমে এই বিতর্ক নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) পরবর্তী আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
আরও পড়ুন
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ