ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ব্রাদার্সকে হারিয়ে আবারও ট্রেবল জয়ের পথে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে আবারও ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। কোয়ালিফায়ার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৫ মে) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। ঐ অর্ধে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আরেকটি গোল করলে সেটা বাতিল হয়। ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি।

দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট পর্যন্ত ব্রাদার্স ম্যাচে ছিল। ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েল্টনের জোড়া গোলের পর থেকেই ছিটকে যায় তারা। ৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

আরও পড়ুন

ব্রাদার্স ইউনিয়ন হেরে গেলেও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কুমিল্লায় ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। ঐ ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে।

ঘরোয়া ফুটবলে কিংসের আধিপত্য নতুন কিছু নয়। তবে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে এবারের পরিস্থিতি কিংসকে আবারও ট্রেবল জয়ের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকাকে উড়িয়ে আনছে বসুন্ধরা কিংস
অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বসুন্ধরা কিংস
পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল
বেতন বকেয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল