ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাকিবকে দলে ফেরানো বিষয়ে সবশেষ যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় দেড় বছর ধরে মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। রাজনৈতিক বাস্তবতার কারণে দীর্ঘ সময় তিনি দেশে ফিরতেও পারেননি। তবে জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে সাকিবের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত শনিবার জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিব আল হাসানকে আগামী সিরিজগুলোতে বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে বোর্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমজাদ হোসেন বলেন, ‘জি, (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’ তিনি আরও জানান, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে সাকিবের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও নিরাপত্তাজনিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবং যেখানে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে তাকে নির্বাচনের জন্য ভাবা হবে।

আমজাদ হোসেন বলেন, সাকিব যেন বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অংশ নিতে পারেন, সে জন্য বিসিবি প্রয়োজন অনুযায়ী নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেবে। একই সঙ্গে তাকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও বোর্ড ভাবছে।

বিসিবি সূত্র জানায়, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।

এদিকে বিশ্বকাপ সংশ্লিষ্ট এজেন্ডার মধ্যেই সাকিব প্রসঙ্গ ওঠে বলে জানান বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, আমাদের আলোচ্য বিষয় ছিল কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ২৭ জন খেলোয়াড়ের তালিকা। সেই আলোচনার সময় বোর্ডের এক পরিচালক প্রস্তাব দেন যে সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং তার সঙ্গে যোগাযোগও হয়েছে।

আরও পড়ুন

আসিফ আকবর আরও বলেন, বিষয়টি বিসিবি সভাপতিকে জানানো হয়েছে এবং সরকারের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিবের ব্যক্তিগত বিষয়গুলো সরকারের এখতিয়ার। তবে বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ করেছি, যোগ করেন তিনি।

সব মিলিয়ে, দীর্ঘ বিরতির পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ খুলতে শুরু করেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমোদন ও সার্বিক পরিস্থিতির ওপর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি