ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপকে সামনে রেখে ঘানার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:১৪ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ঘানা। এর আগে ২৮ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করেছিল আফ্রিকার দেশটি। সেখান থেকে গোলরক্ষক সলোমন আগবাসি ও মিডফিল্ডার পল রিভারসনকে বাদ দিয়ে চূড়ান্ত দল নির্ধারণ করেছেন প্রধান কোচ কার্লোস কুইরোজ।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী দলে সর্বোচ্চ তিনজন গোলরক্ষক রাখার সুযোগ থাকায় অভিজ্ঞতার ওপর ভরসা করেছেন কুইরোজ। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি এবং আয়ারল্যান্ডভিত্তিক গোলরক্ষক জোসেফ আনং।

রক্ষণভাগেও এসেছে পরিবর্তন। অভিজ্ঞ ডিফেন্ডার আলেকজান্ডার জিকু ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সেন্ট্রাল ব্যাক ডেরিক লুকাশেন। সাইপ্রাসে খেলা এই ফুটবলার সোমবার (১জুন) রাতে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। মঙ্গলবার(২জুন) ওয়েলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তার অভিষেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ‘ব্ল্যাক স্টারস’ খ্যাত ঘানা। জ্যামাইকার বিপক্ষে সেই ম্যাচে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবে দলটি।

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। এবারের আসরে ‘গ্রুপ এল’-এ খেলবে ঘানা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

বিশ্বকাপের আগে চূড়ান্ত দল ঘোষণার মাধ্যমে প্রস্তুতির শেষ ধাপে প্রবেশ করল আফ্রিকার অন্যতম শক্তিশালী এই দলটি।

বিশ্বকাপের চূড়ান্ত ঘানা স্কোয়াড:

ডিফেন্ডার:

ডেরিক লুকাশেন, আব্দুল মুমিন, জোনাস আদজেতেই, গিডিয়ন মেনসাহ, বাবা রহমান, আলিডু সাইডু, কোজো পেপরাহ ওপং, জেরোম ওপোকু, মারভিন সেনায়া।

মিডফিল্ডার:

থমাস পার্টেই, কোয়াসি সিবো, এলিশা ওয়াসু, ক্যালেব ইয়ারেনকি, অগাস্টিন বোয়াকি।

ফরোয়ার্ড:

জর্ডান আইয়ু, ইনাকি উইলিয়ামস, আন্তোইন সেমেনিয়ো, ফাতাউ ইসাহাকু, কামালদিন সুলেমানা, প্রিন্স অদু কোয়াবেনা, আর্নেস্ট নুয়ামাহ, ক্রিস্টোফার বনসু বাহ, ব্র্যান্ডন থমাস-আসান্ট।

গোলকিপার:

বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
ফুটবলারদের চুলের স্টাইল ও রঙ নিয়ে নতুন কিছু নয়। তবে মাঠের পারফরম্যান্সের সঙ্গে চুলের রঙকে জড়িয়ে সমালোচনা করায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান