ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বোর্ড পরিচালনায় অনিয়ম, আইসিসির সদস্যপদ হারাল ক্রিকেট খেলুড়ে যে দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত

বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়ম ও সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ক্রিকেট খেলুড়ে দেশ কানাডার ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন” করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই স্থগিতাদেশের মধ্যেও কানাডার জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলগুলোর জন্য স্বস্তির খবর রয়েছে। আইসিসি জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। ফলে কানাডার জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট ও ইভেন্টে অংশ নিতে পারবে।

যদিও বোর্ড পরিচালনায় ঠিক কোন কোন অনিয়মের কারণে এ শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিসি। তবে সম্প্রতি কানাডার অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’-এর প্রতিবেদনে উঠে এসেছে ক্রিকেট কানাডার বিরুদ্ধে আইসিসির নীতিমালা লঙ্ঘন, প্রশাসনিক দুর্বলতা এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ উঠে আসে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে মাঠের বাইরেও নানা বিতর্কে জড়িয়েছে ক্রিকেট কানাডা।সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে তদন্ত চালায় আইসিসির দুর্নীতি দমন ও সততা ইউনিট।

অন্যদিকে, কানাডার সাবেক কোচ খুররম চৌহানকে ঘিরে ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও নতুন করে বিতর্ক সৃষ্টি করে। ওই অডিওতে তিনি অভিযোগ করেন, ক্রিকেট কানাডার তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তা জাতীয় দলে নির্দিষ্ট খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার জন্য তার ওপর চাপ প্রয়োগ করেছিলেন। পাশাপাশি ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগও উত্থাপিত হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, বোর্ড পরিচালনা সংক্রান্ত অনিয়মের অভিযোগে এর আগে ক্রিকেট কানাডার জন্য আইসিসির আর্থিক সহায়তা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত দেশটির ক্রিকেট প্রশাসনের সংকটকে আরও গভীর করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
নিষিদ্ধ হামজা চৌধুরী
মাঠে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর।
নিষিদ্ধ হামজা চৌধুরী
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা