ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চলছে বাড়ি সংস্কার, সত্যিই কী দেশে ফিরছেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনই জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, সাকিব আল হাসান ফিট থাকলে ভবিষ্যতে জাতীয় দলের জন্য তাকে নির্বাচক কমিটি বিবেচনায় নেবে। বোর্ডের এমন বক্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা।

অনেকের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু থেকে দৃষ্টি সরাতেই সাকিব প্রসঙ্গ সামনে এনেছে বিসিবি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাকিবকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে মাগুরায় তার বাড়ির একটি ঘটনা।

সোমবার (২৬ জানুয়ারি) মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান গেটের মেরামতকাজ চলছে। পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান?

বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান আসবেন। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। তার এমন বক্তব্যে স্থানীয় সাকিব ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হয়তো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টাইগার অলরাউন্ডার।

জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান। তবে তার দেশে ফেরা কিংবা মাগুরায় আসার বিষয়ে নিশ্চিত হতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এরপর থেকে তিনি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন।

আরও পড়ুন

বিসিবির সাম্প্রতিক বক্তব্য এবং মাগুরার বাড়িতে চলমান সংস্কারকাজ এই দুই ঘটনা মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সত্যিই কি দেশে ফিরছেন সাকিব আল হাসান, নাকি এটি শুধুই নিয়মিত বাড়ি সংস্কারের অংশ সে উত্তর সময়ই বলে দিবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল
দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী