ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অবশেষে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সুখবর দিল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

আর মাত্র ৯ দিন পর পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের। আগামী ১১ জুন মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির। বিশ্বকাপ সামনে রেখে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। দেশটিতে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্বত্ব অর্জন করেছে জি এন্টারটেইনমেন্ট।

সোমবার (১ জুন) এক আনুষ্ঠানিক ঘোষণায় জি এন্টারটেইনমেন্ট জানায়, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের পাশাপাশি ২০৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে। যদিও চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি, ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটির মূল্য ৩ থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

এই চুক্তির ফলে ভারতের কোটি কোটি দর্শক তুলনামূলক কম খরচে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুরুতে ভারতের সম্প্রচার প্যাকেজের জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার দাবি করেছিল ফিফা। পরে সেই মূল্য কমিয়ে ৬ কোটি ডলারে নামিয়ে আনা হয়।

এর আগে, গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিএমজি প্রায় ৬ কোটি মার্কিন ডলারে ২০২৬ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার স্বত্ব কিনে নেয়।

তবে ভারত ও চীনে সম্প্রচার স্বত্বের বিষয়টি চূড়ান্ত হলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এখনো কোনো সুখবর আসেনি। বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেতে প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫১ কোটি টাকা) ব্যয় হতে পারে বলে জানা গেছে। এর সঙ্গে কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যুক্ত হলে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

আরও পড়ুন

ফলে বাংলাদেশের দর্শকরা এখনো অপেক্ষায় রয়েছেন দেশে কোন সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্ব পাবে, তা জানার জন্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ হামজা চৌধুরী
মাঠে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর।
নিষিদ্ধ হামজা চৌধুরী
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা