ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিরপুর টেস্ট

মুমিনুল ও শান্তর ফিফটিতে চতুর্থদিন পার করল টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে চালকের আসনে থেকে তৃতীয়দিন শেষ করলেও, চতুর্থদিনের শুরু দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ দল। তবে শান্ত-মুমিনুলের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় সেশন ভেসে গেলে বড় সংগ্রহের পথে বাধা পায় স্বাগতিকরা। তবে ১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে শান্ত বাহিনী।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান, আর পাকিস্তান অলআউট হয়েছিল ৩৮৬ রানে। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। ৭ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড এখন ১৭৯ রানের।

৫৮ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ১৬ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আরও পড়ুন

২ উইকেটে ৯৩ রান নিয়ে বৃষ্টির পর তৃতীয় সেশনে মাঠে নামে বাংলাদেশ। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন শান্ত এবং মুমিনুল। দলের বোর্ডে রানও উঠেছে। ফিফটি পেয়েছেন দুজনই। দলের ১২৮ রানের মাথাতে থামেন মুমিনুল। ১২০ বলে ৫৬ রান করে তিনি বিদায় নেন।

এরপর শান্তর সাথে যোগ দেন মুশফিকুর রহিম। আর কোনো বিপদ হয়নি। শান্ত-মুশফিক মিলেই দিন পার করে দিয়েছেন। শেষ দিকে আলো কমে যাওয়ায় খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৫ম দিন খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ৩ উইকেটে ১৫২ রান বাংলাদেশের। ১০৫ বলে ৫৮ রান করে টিকে আছেন শান্ত। মুশফিক অপরাজিত আছেন ৩১ বলে ১৬ রান করে।

এর আগে দিনের শুরুতে বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম বেশিক্ষণ টেকেননি। ২৬ বলে ৫ রান করে দলের ১৫ রানের মাথাতে বিদায় নিয়েছেন জয়। সাদমান থামেন দলের ২৩ রানের মাথাতে, ২২ বলে করেছেন ১০ রান।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
আরও পড়ুন
‘আন্তর্জাতিক অপরাধের’ ভুক্তভোগীদের নোবেল উৎসর্গ নাভি পিল্লাইয়ের
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার