ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

টেস্টে নতুন কীর্তি গড়লেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে ঠাণ্ডা মাথায় সেই ধাক্কার সামাল দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। সেই সঙ্গে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।

মুশফিকুর রহিম, তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান।

সোমবার (১১ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২০ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে আউট হন মুমিনুল হক। এদিন ফিফটি হাঁকানোর পথেই ৫০০০ হাজারি ক্লাবের সদস্য বনে যান সৌরভ।

আরও পড়ুন

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করেন মুমিনুল। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। টানা পাঁচ ইনিংসে ফিফটি হাঁকান মুমিনুল।

মুমিনুলের আগে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তামিম ৭০ টেস্টে অংশ নিয়ে ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটির সাহায্যে ৫১৩৪ রান সংগ্রহ করে অবসরে যান।

দেশের ক্রিকেটের লিজেন্ড হিসেবে পরিচিত মুশফিকুর রহিম; তিনি দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলেছেন। ইতোমধ্যে ১৩ সেঞ্চুরি আর ২৯টি ফিফটির সাহায্যে ৬৫৮১ রান করেছেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করা মুশফিক দ্বিতীয় টেস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ রানে ব্যাট করছেন।

রেকর্ড ২০০ টেস্টে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান করেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ১৬৩ টেস্টে অংশ নিয়ে ৪১টি ফিফটির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৯৪৩ রান করেন ইংল্যান্ডের কিংবদন্তি জো রুট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
যে কারণে দুজনে কেটে নিলেন বল, ঘটনা কী
দিনের শেষ বলে আউট মুমিনুল, দেড়শ রানের লিডে বাংলাদেশ