ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাকিবের ফেরা নিয়ে যা বললেন ফারুক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে।

নতুন করে সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। গুঞ্জন ছিল দ্রুতই ফিরবেন দেশে, খেলবেন পাকিস্তান সিরিজে। তবে এরমধ্যে শুরু হয়েছে যদি-কিন্তু। তবে এ বিষয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

আরও পড়ুন

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ইফতার শেষে গণমাধ্যমেক ফারুক বলেন, সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।

ফারুক আহমেদ আরও বলেন, আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইগারদের ২৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রোডেশিয়ানরা। শনিবার (১৭ অক্টোবর) ইনিংসের শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বেনেট। পঞ্চম ওভারে একইভাবে বেন কারেনকে ফিরিয়ে দেন তাসকিন। সপ্তম ওভারে তাফাদজা সিগাকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচে পরিণত করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন এই পেসার। তাসকিনের তোপে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে জিম্বাবুয়ে। প্রথম স্পেলে ৬ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটার টেইলর ও আরভিন। দুজনের বয়সই ৪০ বছরের বেশি। টেইলরের বয়স ৪০ বছর ২৫৩ দিন, আরভিনের ৪১ বছর ৫৯ দিন। তাদের অভিজ্ঞতা ও দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে আসে ১৫০ রান। টেইলর ১০১ বলে ৮১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। ২০২০ সালের নভেম্বরের পর ওয়ানডেতে এটি তার প্রথম ফিফটি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যপ্রান্তে আরও বড় ইনিংস খেলেন আরভিন। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ১০৬ বলে ৯টি চারে ৯৩ রান করে শরীফুল ইসলামের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দেন তিনি। টেইলরকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফ হাসান। নিজের পরের ওভারে সিকান্দার রাজাকেও আউট করেন এই অফস্পিনার। এরপর শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। শরীফুল ইসলাম ব্রাড ইভানসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। তবু শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে দলটি। মাসাকাদজা ও নিয়ামুরি ২১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪৪ রানে ৩ উইকেট নেন। শরীফুল ইসলাম ৪৭ রানে ২টি এবং সাইফ হাসান ২টি উইকেট শিকার করেন। রিশাদ হোসেন নেন ১ উইকেট। আরটিভি/ এসআর
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সবশেষ যা জানা গেল
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। কিন্তু এর মধ্যেই ছড়িয়ে পড়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে বিষয়টিকে গুঞ্জন বলে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি। বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’ অর্থাৎ সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান। একই দিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। মূলত, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচির সঙ্গে সংঘাতের কারণে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। এবার গ্রুপ ‘বি’-তে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। সূচি অনুযায়ী, ৫ নভেম্বর মালদ্বীপ এবং ১১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের। আরটিভি/এসআর
সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সবশেষ যা জানা গেল
লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে নামার কথা ছিল লিটন কুমার দাসের। তবে টস করতে আসেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। এবার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ন এই উইকেট রক্ষক ব্যাটার। শনিবার (১৬ অক্টোবর) এক ভিডিও বার্তায় লিটনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটন কুমার দাস গতকাল একটা কমপ্লেইন করার কারণে, রাইট হিপ জয়েন্টে, আমরা তার একটা এমআরআই করাই। সেখানে রিপোর্টে এসেছে তার একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টে। এরপরেও চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা। তবে সে অ্যাভেইলঅ্যাবল নয়। আমরা যে বেঞ্চমার্ক চেয়েছি সেটা সে হিট করতে পারেনি। ফলে এই সিরিজে সে অ্যাভেইলঅ্যাবল নয়। ইতোমধ্যে লিটনের বদলি হিসেবে পারভেজ হোসেন ইমনকে দলে ডেকেছে বিসিবি। দ্বিতীয় ম্যাচের একাদশে দেখা যেতে পারে এই বাহাতি ব্যাটারকে। এদিকে জিম্বাবুয়ে ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। সেখানেও ব্যাখ্যা দিয়েছেন ফিজিও। তিনি জানান, মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচের জন্য অ্যাভেইলঅ্যাবল নন। আরটিভি/এসআর
লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
বর্তমানে বিদেশের লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে এই টুর্নামেন্ট পেল স্বীকৃতি। তৃতীয় আসরে এসে এনপিএল আইসিসির কাছ থেকে পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।  শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।  সিএএন বলেছে, ‘আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’ এনপিএল মিডিয়া ডেতে শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিএএনের সচিব পারস খাড়কা জানান, আইসিসির অনুমোদনের ব্যাপারে নিশ্চিত হতে বারবার তিনি ইমেইল দেখছিলেন।  তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এনপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সহায়তা, সমর্থন ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সিএএন। ২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে তৃতীয় এনপিএল। সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৭ জুলাই জানায় ফ্র্যাঞ্চাইজিটি। দুই বছর ধরে বিপিএল, এনসিএল খেলতে না পারা সাকিব পিএসএল, যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার জিতেছেন শিরোপাও। ২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস। আরটিভি/এসআর  
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি!
সবঠিক থাকলে আগামীকাল ভুটানের থিম্পু সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সব বিমান সেখানে সরাসরি যাতায়াত করে না। থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোথাও ট্রানজিট করতে পারেন ইনফান্তিনো। ফলে বিশ্ব ফুটবল সংস্থার শীর্ষ কর্মকর্তার আগামীকাল (রোববার) বাংলাদেশে স্বল্প সময় অবস্থান করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে এখনও নিশ্চিত না হলেও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে।   জানা গেছে, বাফুফে সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। যদি ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেন এবং তিনি যদি চান তাহলে যেন ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা খুব দ্রুত হয়।  ইনফান্তিনো যদি বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকেন, সেক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।  এর আগে আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা হয়েছিল। আগামী ঢাকায় পা রাখলে ফিফা সভাপতির সঙ্গে আবারও দেখা করবেন তাবিথ আউয়াল। আরটিভি/এসআর
হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি!
আরও পড়ুন
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশ গড়ার পাঠ