মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী, ভাইরাল পোস্ট

আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৮:২৫ পিএম


মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী, ভাইরাল পোস্ট
ছবি: সংগৃহীত

মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের লড়াই তাদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কে কখনোই প্রভাব ফেলেনি। সেটিই আবারও প্রমাণ করলেন রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ, যিনি বিশেষ উপহার পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে।

সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত রোকুজ্জো আবার সোশ্যাল মিডিয়ায় তাকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। বিশ্বকাপ চলাকালে তাদের এমন সৌহার্দ্য বিনিময় ভক্তদেরও প্রশংসা কুড়াচ্ছে। 

সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা বাজারে নিয়ে এসেছেন তার নতুন লাউঞ্জওয়্যার তথা পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’। নিজের এই নতুন উদ্যোগের উপহার সামগ্রী তিনি পাঠিয়েছেন আন্তোনেলার কাছেও। উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় সফলতা কামনা করি।’

আরও পড়ুন

মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল। 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission