ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কেপ ভার্দের ধাক্কায় বড় পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
ফাইল ছবি

মাঝপথে এসে দাঁড়িয়েছে ফিফা বিশ্বকাপ-২০২৬; চলছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এরই মধ্যে নরওয়ের বিপক্ষে করুণভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হট ফেভারিট ব্রাজিল। একই রাউন্ডে মঙ্গলবার রাত ১০টায় আফ্রিকান পরাশক্তি মিশরের বিপক্ষে নামছে শিরোপার আরেক দাবিদার আর্জেন্টিনা।

ম্যাচটিকে সামনে রেখে খুব একটা স্বস্তিতে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগের ম্যাচেই মেসি-মার্টিনেজদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল পুঁচকে কেপ ভার্দে। একটু এদিক-সেদিক হলেই বিদায়ঘন্টা বেজে যেত আর্জেন্টিনার।

কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে যে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি, তা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই স্পষ্ট করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলনে নতুন করে রণকৌশল সাজাতে শুরু করেছেন তিনি।

ফলে, মিশর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড়সড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বলে উঠে এসেছে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে।

আরও পড়ুন

লাইন-আপে কয়েকটি জায়গা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো সম্পূর্ণ ফিট হয়ে ওঠায় তিনি আবারও নিজের চেনা ৩ নম্বর পজিশনটি ফিরে পেতে পারেন। তার অনুপস্থিতিতে অলিম্পিক লিও’র ফাকুন্দো মেদিনা ভালো খেললেও, গত ম্যাচে ক্র্যাম্পের কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছিল।

লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের 'নাম্বার নাইন' পজিশনের লড়াই নতুন মোড় নিয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারেজ ইনজুরির কারণে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় টুর্নামেন্টের শুরুতে লাউতারোকে খেলানো হচ্ছিল। তবে শেষ ম্যাচে লাউতারোর বিবর্ণ পারফরম্যান্সের পর স্কালোনি এই পজিশনে আলভারেজকে শুরু থেকে খেলানোর কথা ভাবতে পারেন।

মাঝমাঠেও পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে লিয়ান্দ্রো পারেদেস ভালো ফর্মে ছিলেন। স্কালোনি যদি পারেদেসকে শুরু থেকে খেলান, তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে তার পজিশন ছেড়ে একটু ওপরে উঠে আসতে হবে।

অন্যথায় থিয়াগো আলমাদার জায়গায় উইংয়ে গতি বাড়াতে নিকোলাস গঞ্জালেসকেও ব্যবহার করতে পারেন কোচ। সর্বশেষ বিশ্বকাপেও টুর্নামেন্টের মাঝপথে সঠিক কম্বিনেশন খুঁজে নিয়েছিলেন স্কালোনি। এবারও শিরোপা ধরে রাখার অভিযানে ভুলত্রুটি শুধরে সঠিক ছক কষার চেষ্টায় তিনি।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
আরও পড়ুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা