ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শুধু নেইমার নন, ব্রাজিলের হয়ে শেষ বিশ্বকাপ হতে পারে যাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের স্বপ্ন আবারও অপূর্ণই রয়ে গেল ব্রাজিলের। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর শুধু আরেকটি শিরোপাই হাতছাড়া হয়নি, শেষ হয়ে যেতে পারে সেলেসাওদের একটি স্বর্ণালি প্রজন্মের বিশ্বকাপ অধ্যায়ও।

ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার পাশাপাশি বয়সের বাস্তবতায় আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের জন্যও ২০২৬ বিশ্বকাপই হয়ে থাকতে পারে শেষ বিশ্বমঞ্চ।

৩৪ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে, নিজের দেশের মাটিতে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে চোটে ছিটকে যাওয়ায় জার্মানির বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের সেমিফাইনাল হারে মাঠে নামতে পারেননি তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি, আর ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করেও টাইব্রেকারে বিদায়ের হতাশা সঙ্গী হয়। তখনই তিনি এটিকে নিজের সম্ভাব্য ‘লাস্ট ড্যান্স’ বলে উল্লেখ করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে পেলের মতো চারটি বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেও দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েও অধরাই থেকে গেল বিশ্বকাপ শিরোপা।

অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোও জাতীয় দলের বিদায়ের খুব কাছাকাছি। টানা তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। চলতি আসরে শুরুতে একাদশে না থাকলেও ওয়েসলির চোটের পর নিয়মিত খেলেছেন। তবে ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর, ফলে আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম।

ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকারও টানা তিনটি বিশ্বকাপ খেলেছেন। ২০৩০ সালে তার বয়স হবে ৩৭ বছর। যদিও গোলরক্ষকদের দীর্ঘ ক্যারিয়ারের নজির রয়েছে, তবু ব্রাজিলের ফুটবলে সেই সম্ভাবনা তুলনামূলক কম। তাই তার বিশ্বকাপ অধ্যায়েরও এখানেই ইতি ঘটতে পারে। একইভাবে তৃতীয় গোলরক্ষক ওয়েভারটনের বয়স পরবর্তী বিশ্বকাপের সময় হবে ৪২ বছর, যা আন্তর্জাতিক ফুটবলে টিকে থাকার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

রক্ষণভাগের আরেক অভিজ্ঞ মুখ মার্কুইনহোসও সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপ খেললেন। পিএসজির অধিনায়ক টানা তিনটি বিশ্বকাপে খেললেও জাতীয় দলের হয়ে শিরোপার স্বাদ পাননি। ২০৩০ সালে তার বয়স হবে ৩৬ বছর। একইভাবে দুই বিশ্বকাপ খেলা অ্যালেক্স সান্দ্রোর বয়স তখন হবে ৩৯ বছর, ফলে তার ফেরার সম্ভাবনাও ক্ষীণ।

মাঝমাঠে কাসেমিরোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি তার গতি নিয়েও সমালোচনা হয়েছে। ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। একই বাস্তবতা প্রযোজ্য ফ্যাবিনহোর ক্ষেত্রেও। লিভারপুলের সাবেক এই মিডফিল্ডারের বয়স তখন হবে ৩৬ বছর।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপেও শিরোপাহীন থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল এখন নতুন করে দল গঠনের পরিকল্পনায় এগোতে পারে। নেইমার, দানিলো, কাসেমিরো, অ্যালিসন, মার্কুইনহোসদের মতো অভিজ্ঞদের বিদায়ের সম্ভাবনায় আগামী কয়েক বছরে সেলেসাওদের দলে বড় পরিবর্তন আসতে পারে। বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে তাই নতুন প্রজন্মের ফুটবলারদের দিকেই তাকিয়ে থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি