ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে সোমবার (৬ জুলাই) রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি পর্তুগাল ও স্পেন। আইবেরিয়ান উপদ্বীপের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই শুধু নকআউট পর্বের একটি ম্যাচই নয়, বরং এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ। সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান এবং দলীয় ভারসাম্য—সবকিছু বিবেচনায় এই ম্যাচে স্পেনকে এগিয়ে রাখছে অপটা সুপার কম্পিউটার। তবে নকআউটের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোদের অবহেলা করার কোনো সুযোগ নেই বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

অপটার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ। পর্তুগালের জয়ের সম্ভাবনা ২৫ দশমিক ৬ শতাংশ এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫ দশমিক ৮ শতাংশ।

শেষ ষোলোতে ওঠার পথটা অবশ্য দু’দলের ভিন্ন ছিল। রবার্তো মার্টিনেজের পর্তুগালকে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে রীতিমতো নাটকীয় লড়াই করেই জয় নিশ্চিত করতে হয়েছে। অতিরিক্ত সময়ে গঞ্জালো রামোসের গোল, বিতর্কিত একটি ভিএআর সিদ্ধান্ত এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউট পর্বে প্রথম গোল—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগিজরা। সেই জয়ের পর এবার তাদের লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা।

তবে এবার তাদের সামনে রয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা ছন্দে থাকা স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেও একটি গোলও হজম করেনি। শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। ওই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, অন্য গোলটি আসে পেদ্রো পোরোর পা থেকে। স্পেনের এই রক্ষণাত্মক দৃঢ়তা নতুন এক ইতিহাসের সামনে দাঁড় করিয়েছে দলটিকে। ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোলশূন্য ম্যাচটিও হিসাব করলে, পর্তুগালের বিপক্ষেও যদি তারা ক্লিন শিট বা গোলহীন থাকতে পারে, তবে বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি ম্যাচে কোনো গোল না খাওয়া প্রথম দল হবে স্পেন।

আরও পড়ুন

শুধু রক্ষণ নয়, সামগ্রিক পারফরম্যান্সেও দুর্দান্ত স্পেন। ‘লা রোজা’রা বর্তমানে টানা ৩৪ ম্যাচ অপরাজিত। এই ম্যাচেও হার এড়াতে পারলে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে গড়া নিজেদের দীর্ঘতম ৩৫ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে তারা। ইউরোপীয় দলগুলোর মধ্যে ইতালি ছাড়া আর কোনো দল এর চেয়ে দীর্ঘ সময় অপরাজিত থাকতে পারেনি।

পর্তুগালের সবচেয়ে বড় ভরসা অবশ্যই অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে তার চারটি গোল রয়েছে, যা এই প্রতিপক্ষের বিরুদ্ধে যেকোনো ফুটবলারের যৌথ সর্বোচ্চ। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে তার স্মরণীয় হ্যাটট্রিক এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে।

অন্যদিকে, স্পেনের আক্রমণের নেতৃত্বে থাকা মিকেল ওইয়ারসাবালও রয়েছেন দুর্দান্ত ছন্দে। এবারের বিশ্বকাপে চার গোল করে তিনি ২০১০ সালে ডেভিড ভিয়ার পাঁচ গোলের পর এক আসরে স্পেনের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইও ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঁচবার দেখা হয়েছে তাদের। দু’দলই একটি করে ম্যাচ জিতেছে, বাকি তিনটি ড্র হয়েছে। সর্বশেষ প্রতিযোগিতামূলক সাক্ষাতে, ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল, যা এই ম্যাচের আগে রোনালদোদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির বিদায়ের দিনে জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল