ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম
উজবেকিস্তানের জালে গোলের উচ্ছ্বাস রিয়া-কণাদের। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে দলটি।

শুক্রবার (২৪ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের নারী দলের প্রথম জয়।

আরও পড়ুন

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। আগামী রোববার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দল আক্রমণাত্মক ছিল। ১১তম মিনিটে শারিকা সাফার পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে এক মিনিটের ব্যবধানে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ চালালেও ২৪ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে আধিপত্য ছিল বাংলাদেশের। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন আক্তার, ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন তিনি।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে তারা ব্যবধান কমায়। শেষ পর্যন্ত চাপ সৃষ্টি করলেও আর গোল শোধ করতে পারেনি তারা। ফলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন