বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশ কোথায়?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৬:৪৮ পিএম


বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশ কোথায়?
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

নারী ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর কোনো উন্নতি ও অবনতি না হওয়ায় ১১২ নম্বরে রয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও ২.৪৪ পয়েন্ট যোগ হয়েছিল। পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম করলেও ঐ ম্যাচ থেকে ০.৩৯ রেটিং পয়েন্ট যোগ হয়। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে কমেছে ৪.৮৭।

যার ফলে র‌্যাঙ্কিং কোনো উন্নতি করতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। ১১৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১২ নম্বরে রয়েছে তারা।

আরও পড়ুন

২৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী টুর্নামেন্টের আসর। এবার বাংলাদেশের জন্য হ্যাটট্রিক শিরোপা মিশন। গত দুবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফের টুর্নামেন্টের ফলাফল ১৬ জুন প্রকাশিতব্য ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।

এদিকে শীর্ষে থাকা স্পেনের রেটিয় পয়েন্ট হলো ২০৮৩। ২৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে যুক্তরাষ্ট্র। তিনে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২০৩৮, চারে থাকা জার্মানির পয়েন্ট ২০২১ এবং ২০১১ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে জাপান।

এ ছাড়াও পর্যায়ক্রমে রয়েছে ব্রাজিল (১৯৮০), ফ্রান্স (১৯৭৫), সুইডেন (১৯৬১), কানাডা (১৯৩৪) ও দশে রয়েছে নেদারল্যান্ডস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission