পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা মরদেহ, সঙ্গে পাওয়া ব্যাগে যা মিলল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ১২:৫২ পিএম


পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা মরদেহ,সঙ্গে ছিল একটি ব্যাগ
হাটহাজারী থানা।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির (আনুমানিক বয়স ৬৫ বছর) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভুঁইয়া।

আরও পড়ুন

ওসি জানান, সোমবার রাত থেকে মুনিয়াপুকুর পাড়ের পশ্চিমে রেললাইন-সংলগ্ন একটি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। লোকটির হাত-পা তার দিয়ে বাঁধা ছিল। আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। তার সঙ্গে একটি ব্যাগ ও সামান্য কিছু টাকা পাওয়া গেছে। মৃত্যুর রহস্য খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission