শীতে সাইনাসের সমস্যায় কষ্ট, ঘরোয়া প্রতিকারেই পান উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ১০:৩২ এএম


শীতে সাইনাসের সমস্যায় কষ্ট, ঘরোয়া প্রতিকারেই পান উপকার
ছবি: সংগৃহীত

শীতকালে সাইনাসের সমস্যা বেড়ে যায়, যখন নাক, চোখ ও কপালের চারপাশের সাইনাস প্রকোষ্ঠগুলো ফোলাভাব ঘটে। এর ফলে নাক বুজে যাওয়া, মাথা যন্ত্রণা, কপাল ও চোখে ব্যথা, ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

সাইনাস হলো চোখ, গাল, কপাল ও নাকের পিছনে ছড়িয়ে থাকা ফাঁকা প্রকোষ্ঠ, যা শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। এগুলো নাকে আর্দ্রতা রাখে এবং নাকের ভিতরের বাতাস পরিশ্রুত করে। শীতকালে বাতাস শুষ্ক হওয়া ও ধুলাবালি বেড়ে যাওয়ায় সাইনাসাইটিসের সমস্যা বৃদ্ধি পায়।

হায়দরাবাদের নাক-কান-গলার বিশেষজ্ঞ চিকিৎসক চৈতন্য রাও শীতকালে সাইনাসের সমস্যা কমাতে ঘরোয়া কিছু প্রতিকার দিয়েছেন-

বিজ্ঞাপন

১. গরম পানির ভাপ নিন: একটি পাত্রে গরম জল নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে ১০-১৫ মিনিট ভাপ নিলে নাকের মিউকাস পাতলা হয়ে নাক খোলায় সাহায্য করে।

২. পানি নেতি: হালকা গরম পানি সামান্য লবন মিশিয়ে একটি নাসারন্ধ্র দিয়ে পানি প্রবেশ করিয়ে অন্যটি দিয়ে বের করা। এতে নাক পরিষ্কার হয়, ব্যাকটেরিয়া ও ধুলাবালি দূর হয়।

বিজ্ঞাপন

৩. শরীর আর্দ্র রাখুন: প্রচুর গরম পানি পান করুন। গরম স্যুপ, আদা বা তুলসী চা সাইনাসের ব্যথা কমাতে সহায়ক। 

৪. গরম সেঁক দিন: গরম পানি ভিজানো কাপড় নাক, গাল ও কপালে চেপে ধরলে সাইনাসের ব্লকেজ দূর হয়।

বিজ্ঞাপন

৫. রুম হিটার ব্যবহারে সতর্ক থাকুন: বাতাস শুষ্ক হলে সাইনাসের সমস্যা বাড়তে পারে, তাই হিউমিডিফায়ার ব্যবহার করুন এবং ঘরে ভালো বাতাস চলাচল নিশ্চিত করুন।

আরও পড়ুন

৬. মশলাদার খাবার খান: আদা, রসুন, গোলমরিচ ও পেঁয়াজের মতো মশলায় থাকা প্রদাহ নাশক উপাদান সাইনাসের সমস্যা কমাতে সাহায্য করে।

৭. শোয়ায়ার ধরন ঠিক করুন: ঘুমানোর সময় মাথার নিচে অতিরিক্ত বালিশ রাখুন, এতে নাক বন্ধ হওয়ার সমস্যা কমে।

শীতকালে এসব ঘরোয়া প্রতিকার মেনে চললে সাইনাসের সমস্যা অনেকটাই কমানো সম্ভব, এবং ওষুধের ওপর নির্ভরতা কমে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission