ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ওজন কমানোর ওষুধ বাড়াচ্ছে বন্ধ্যাত্বে‌র ঝুঁকি, কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

ওজন কমানোর জন্য ব্যবহৃত নতুন ধরনের ওষুধ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমানোর জন্য ব্যবহৃত একটি ইনজেকশনভিত্তিক ওষুধকে ঘিরে সামনে এসেছে নতুন উদ্বেগ। গবেষকদের মতে, এই ওষুধ পুরুষদের যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে কিছু ঝুঁকি তৈরি করতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে যাকে বলা হচ্ছে গ্লুকাগন-লাইক পেপটাইড-১ ভিত্তিক ওষুধ। তা শরীরে ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করার পাশাপাশি ওজন কমাতেও কার্যকর। ফলে বিশ্বজুড়ে এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এর সঙ্গে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। যেমন বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এই ওষুধ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত পুরুষদের মধ্যে ইরেক্টাইল ডিসফাংশনের ঝুঁকি বাড়াতে পারে। প্রায় দশ হাজারের বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, যারা এই ধরনের ওষুধ ব্যবহার করেছেন। তাদের মধ্যে তিন বছরের মধ্যে যৌন সমস্যার ঝুঁকি প্রায় ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুন

গবেষকদের মতে, ডায়াবেটিসের কারণে এমনিতেই পুরুষদের যৌন সমস্যার ঝুঁকি বেশি থাকে। দীর্ঘদিন উচ্চ রক্তে শর্করার কারণে রক্তনালি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে যৌন কার্যক্ষমতায় প্রভাব পড়ে। এই অবস্থার সঙ্গে ওষুধের প্রভাব যুক্ত হলে ঝুঁকি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, এই ওষুধ শরীরে হরমোন, রক্তপ্রবাহ এবং মস্তিষ্কের কিছু সংকেতেও পরিবর্তন আনতে পারে। যা যৌন ইচ্ছা ও ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না শুধুমাত্র এই ওষুধই সমস্যার মূল কারণ।

চিকিৎসকদের মতে, ওজন কমানোর ওষুধ কার্যকর হলেও তা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কারণ শরীরের বিভিন্ন দিক বিবেচনায় না নিয়ে এসব ওষুধ গ্রহণ করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।

সব মিলিয়ে, ওজন কমানোর এই ওষুধ যেমন উপকার দিচ্ছে। তেমনি এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
ক্লাসরুম যেন মরণফাঁদ
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
অক্টোবরে যে মাছ খাওয়ায় বাড়তে পারে ঝুঁকি