ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১২৫ বছরেও কেন একই রয়ে গেছে ব্লেডের ডিজাইন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনের ছোট কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হলো ব্লেড। চুল কাটা, দাড়ি কামানো থেকে শুরু করে নখ কাটার মতো নানা কাজে এর ব্যবহার রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, শত বছরেরও বেশি সময় বা ১২৫ বছর পার হলেও এই ব্লেডের মূল ডিজাইন আজও প্রায় একই রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক ব্লেডের যাত্রা শুরু হয় ১৯০১ সালে। সেই সময় কিং ক্যাম্প জিলেট ও তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন প্রথম নিরাপদ ও ধারালো শেভিং ব্লেডের নকশা তৈরি করেন। শুরুতে তারা নিজেরাই এটি ব্যবহার করতেন, পরে বাজারে নিয়ে আসেন এবং যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে ব্লেডের বিক্রি শুরু হয়।

শুরুর দিকে উৎপাদন ছিল খুবই সীমিত। মাত্র কয়েক বছরের মধ্যেই অল্প সংখ্যক ব্লেড তৈরি হলেও ধীরে ধীরে এর চাহিদা বাড়তে থাকে এবং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরে ব্লেডের সঙ্গে রেজারের হাতল যুক্ত করতে বিশেষ ধরনের ফাঁকা নকশা রাখা হয়, যা ব্যবহারকারীদের কাছে খুব দ্রুত গ্রহণযোগ্যতা পায়।

আরও পড়ুন

সেই সময়ের তৈরি নকশাই এতটাই কার্যকর ছিল যে পরবর্তীতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি। তাই আজও বিশ্বের প্রায় সব কোম্পানি একই ধরনের ব্লেড ডিজাইন অনুসরণ করে।

যদিও বর্তমানে ইলেকট্রিক শেভিং মেশিনসহ নানা আধুনিক বিকল্প এসেছে, তবুও অনেকেই এখনো পুরোনো স্টেইনলেস স্টিল ব্লেড ব্যবহার করতে পছন্দ করেন। সহজলভ্যতা ও কম খরচের কারণে আজও পাড়ার দোকানগুলোতে শত বছরের পুরোনো নকশার ব্লেড পাওয়া যায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
‘সোর্ড ব্লেড’-এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত
৩৫ বছর ধরে হাজারো মানুষের মুখে হাসি ফোটান আবেদ তেলি
টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে যা পাওয়া গেল
এবার প্রাথমিক বিদ্যালয়ের রুটিতে মিলল ব্লেড